মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
ডা. জুবাইদা রহমানের জন্মবার্ষিকীতে বৃক্ষরোপণ ও দোয়া মাহফিল
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ৭:০৭ পিএম
বগুড়ায় দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বগুড়ায় দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী ডা. জুবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ায় দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল বুধবার (১৮ জুন) বিকেলে এ বৃক্ষরোপণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এদিন ডা. জুবাইদার মঙ্গল কামনা করে মন্দিরগুলোতে অনুষ্ঠিত হয়েছে বিশেষ প্রার্থনা। এছাড়াও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাবারও বিতরণ করেছেন দলটির নেতাকর্মীরা।

প্রসঙ্গত, জেলাজুড়ে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নানা আয়োজনের অংশ হিসেবে গতকাল বিকেলে শহরের চেলোপাড়া চাষী বাজারসহ আশেপাশের এলাকায় জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক প্যানেল মেয়র পরিমল চন্দ্র দাসের উদ্যোগে রোপন করা হয় ৫ শতাধিক বৃক্ষ।

কর্মসূচিতে জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র দাস বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধারে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে দীর্ঘ ১৭ বছর বিএনপির নেতাকর্মীরা রাজপথে যেমন লড়াই সংগ্রাম করেছেন ঠিক একইভাবে হাজারো ত্যাগ স্বীকার করে তাদের নেতা তারেক রহমানের পাশে থেকে সংগ্রাম করে গেছেন ডা. জুবাইদা রহমান।”

তিনি আরো বলেন, ‘‘চিকিৎসা পেশার উজ্জ্বল ক্যারিয়ারকে বিসর্জন দিয়ে বছরের পর বছর জিয়া পরিবারের অভ্যন্তরে হাল ধরেছিলেন বগুড়ার পুত্রবধূ ডা. জুবাইদা। যারমাঝে আগামী দিনের মেধাবী নেতৃত্বের সম্ভাবনা খুঁজে পাওয়া যায়।”

কর্মসূচিতে এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপি নেতা হুমায়ুন কবির, শহিদুল ইসলাম, জাহাঙ্গীর আলম, আব্দুল মান্নান, কালাম শেখ, মান্নান শেখ, আল মাহমুদ তারেক বাতেন, আবুল কালাম আজাদ, নুরুল ইসলাম, সোলায়মান মির্জা, সাবেক যুবদল নেতা মাহমুদ হাসান টুকু, ৬ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক বিধান চন্দ্র দাস, শহর যুবদলের সদস্য যথাক্রমে রিপন শেখ ও জিতু মন্ডল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য আবু সাঈদ দুখু, মনিরুল ইসলাম বাপ্পী, শহীদুল ইসলাম, মানিক মিয়া, ৬ নং ওয়ার্ড শ্রমিক দলের সাবেক সভাপতি কার্ত্তিক কুমার কান্তি, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আবু জাফর জেমস, জেলা ছাত্রদলের বর্তমান সহ-সভাপতি মেহেদী হাসান মিল্লাত, যুগ্ম সাধারণ সম্পাদক প্রান্ত মাহমুদ, যোগাযোগ বিষয়ক সম্পাদক রাফিত, শহর ছাত্রদল নেতা নূরসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


স্বদেশ প্রতিদিন/আইএমএস/ওএম



আরও সংবাদ   বিষয়:  জুবাইদা   বিএনপি   বৃক্ষরোপণ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close