প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ৬:৫৪ পিএম

হবিগঞ্জ জেলার বাহুবল থানায় দায়ের করা ডাকাতি মামলার পলাতক আসামি ও আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য এমদাদুল হককে ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে গ্রেফতার করেছে র্যাব-৯। আজ বৃহস্পতিবার (১৯ জুন) বিকাল ৩টায় র্যাব-৯, সিলেটের মিডিয়া অফিসার (অতিঃ পুলিশ সুপার) এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, র্যাব-৯ (সিপিসি-১) ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে গত ১৮ জুন রাত ১০টার দিকে বি-বাড়িয়া সদর থানাধীন গোকর্ণঘাট আমিনপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
র্যাব জানায়, গ্রেফতার এমদাদুল হক বি-বাড়িয়া জেলার বিজয়নগর থানার চাঁনপুর গ্রামের আবু জাহেরের ছেলে। তার বিরুদ্ধে হবিগঞ্জের বাহুবল থানা ছাড়াও বি-বাড়িয়া ও মৌলভীবাজার জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
এদিকে, গ্রেফতারের পর এমদাদুলকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য হবিগঞ্জের বাহুবল মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/কেএইচ