শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ফার্মেসী ডিসিপ্লিনে জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয় খুবিতে
খুবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ৬:৪৭ পিএম
Role of Pharmacists in Drug Discovery and Development: Industrial and Regulatory Perspective শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত খুবিতে

Role of Pharmacists in Drug Discovery and Development: Industrial and Regulatory Perspective শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত খুবিতে

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ওষুধ আবিষ্কার ও উন্নয়নে গবেষণা, নৈতিকতা এবং ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবরেশনে গুরুত্বারোপে ফার্মেসী ডিসিপ্লিনের উদ্যোগে এক সেমিনার অনুষ্ঠিত হয়।

আজ বৃহস্পতিবার (১৯ জুন) বিশ্ববিদ্যালয়ে “Role of Pharmacists in Drug Discovery and Development: Industrial and Regulatory Perspective” শীর্ষক জাতীয় এ সেমিনার অনুষ্ঠিত হয়। সকালে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ কামরুল আহসান।

তিনি বলেন, “ওষুধ আবিষ্কার ও উন্নয়নের প্রতিটি পর্যায়ে ফার্মাসিস্টদের গুরুত্ব অপরিসীম। গবেষণা, উন্নয়ন, উৎপাদন এবং নিয়ন্ত্রক কাঠামোর প্রতিটি ধাপে দক্ষ ফার্মাসিস্টের ভূমিকা গুরুত্বপূণ। বাংলাদেশে ফার্মাসিউটিক্যাল খাতের সম্প্রসারণে একাডেমিক জ্ঞান, গবেষণা ও শিল্প-সহযোগিতা অত্যন্ত জরুরি।”

তিনি আরো বলেন, “ফার্মাসিস্টদের উচিত নৈতিকতা মেনে চলা, যাতে ওষুধের মাধ্যমে মানুষের পাশাপাশি প্রাণিকূলেরও ক্ষতি না হয়। ওষুধ শিল্পের উন্নয়ন যেন নৈতিক প্রশ্নের মুখে না পড়ে, সে বিষয়েও সচেতন থাকা জরুরি।”

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম বলেন, “ফার্মাসিস্টরা শুধুমাত্র ওষুধ প্রস্তুত ও বিতরণে সীমাবদ্ধ নন- তারা গবেষণা, ফার্মাসিউটিক্যাল বিশ্লেষণ, ক্লিনিক্যাল ট্রায়াল, গুণগত মান নিয়ন্ত্রণ এবং ওষুধ সংক্রান্ত নীতিমালা প্রণয়নে গুরুত্বপূর্ণ ও অগ্রণী ভূমিকা পালন করেন। বিশেষত, ড্রাগ ডিজাইন, সিন্থেসিস, টক্সিসিটি মূল্যায়ন এবং রেগুলেটরি অ্যাফেয়ার্স- এসব ক্ষেত্রেও ফার্মাসিস্টদের অবদান আজ আন্তর্জাতিকভাবে স্বীকৃত।”

তিনি আরো বলেন, “বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের ওষুধ শিল্প ইতোমধ্যেই উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এখন সময় এসেছে আন্তর্জাতিক মানসম্পন্ন নতুন ওষুধ উদ্ভাবন ও উন্নয়নের দিকে আরো কার্যকরভাবে অগ্রসর হওয়ার। এই লক্ষ্য অর্জনে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবরেশন, দক্ষ মানবসম্পদ গঠন, গবেষণায় বিনিয়োগ বৃদ্ধি এবং একটি আধুনিক, শক্তিশালী ও কার্যকর রেগুলেটরি কাঠামো গড়ে তুলতে গুরুত্ব দেওয়া প্রয়োজন।”

প্রসঙ্গত, সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মো. গোলাম হোসেন। স্বাগত বক্তব্য রাখেন ফার্মেসী ডিসিপ্লিন প্রধান (চলতি দায়িত্ব) ও সেমিনার আয়াজন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. জামিল আহমেদ শিল্পী।

উল্লেখ্য, সেমিনারের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় টেকনিক্যাল সেশন। এতে কি-নোট স্পিকার হিসেবে সংশ্লিষ্ট বিষয়ে জ্ঞানগর্ভ আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী অনুষদের ডিন প্রফেসর ড. মো. সেলিম রেজা। তিনি ওষুধ উন্নয়নের ভবিষ্যত নির্ধারণে সঠিক গবেষণা, নৈতিকতা এবং রেগুলেটরি কাঠামোর গুরুত্ব তুলে ধরেন। 

এছাড়াও, সেমিনারে আমন্ত্রিত বক্তা হিসেবে বক্তব্য রাখেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর জেনারেল ম্যানেজার (প্রোডাকশন) মো. মিয়াজউদ্দিন মাহমুদ ও এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর মো. জাকির হোসেন।

সেমিনারে খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও দেশের খ্যাতনামা ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা ওষুধ উদ্ভাবন ও উন্নয়নে ফার্মাসিস্টদের বাস্তব ভূমিকা, ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবরেশন এবং নিয়ন্ত্রক নীতিমালার বাস্তব প্রয়োগ বিষয়ে দৃষ্টিভঙ্গি বিনিময় করেন।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  খুবি   ফার্মেসী   সেমিনার   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close