বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
গাজায় ইসরাইলি হামলায় একদিনে ৭২ ফিলিস্তিনি নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ১১:৫০ AM আপডেট: ১৯.০৬.২০২৫ ১২:০৩ PM

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলায় বুধবার (১৮ জুন) একদিনেই ৭২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৯ জন ত্রাণ সংগ্রহের জন্য লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তাদের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

চিকিৎসা সূত্র আলজাজিরাকে জানিয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রতিদিনই ত্রাণপ্রার্থী ফিলিস্তিনিদের হত্যার ঘটনা ঘটছে। সর্বশেষ ঘটনাটি বুধবার ভোরে মধ্য গাজার নেটজারিম করিডোরের কাছে সালাহ আল-দিন স্ট্রিটে ঘটে। এই হামলায় ১০০ জনেরও বেশি আহত হয়েছে বলে জানায় সূত্রটি। 

সূত্রটি আরও জানিয়েছে ইসরাইলি হামলায় গাজা শহরের দক্ষিণে জেইতুন পাড়ার একটি বাড়িতে বিমান হামলায় আটজন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন। 

এছাড়া গাজার দক্ষিণে আল-মাওয়াসি শিবিরে বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরাইলি হামলায় আরও আটজন নিহত ও আরও অনেকে আহত হয়েছেন বলে জানিয়েছে চিকিৎসা সূত্র।

ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, নিহতদের মধ্যে এক নারী এবং দুই শিশু রয়েছেন।

চিকিৎসকদের বরাত দিয়ে সংবাদ সংস্থাগুলো জানিয়েছে, মধ্য গাজার মাগাজি শিবিরে আরেকটি হামলা হয়েছে। ওয়াফা জানিয়েছে, এই হামলায় একই পরিবারের স্বামী, স্ত্রী এবং শিশুসহ ১০ জন নিহত হয়েছেন।

এদিকে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামসা উপত্যকাটিতে ইসরাইলি হামলার নিন্দা জানিয়েছে। পাশাপাশি বিতর্কিত মার্কিন এবং ইসরাইল-সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) পরিচালিত বিতরণ পয়েন্টগুলোতে ত্রাণপ্রার্থীদের লক্ষ্যবস্তু করারও নিন্দা জানিয়েছে প্রতিরোধ গোষ্ঠী হামাস। 

হামাস বলেছে, ‘নিরপরাধ বেসামরিক নাগরিকদের ওপর পদ্ধতিগত নির্যাতন, গণহত্যা বৃদ্ধি, ক্ষুধার্তদের লক্ষ্যবস্তু করা, জোরপূর্বক উচ্ছেদ এবং খলদাররা যে এলাকাগুলোকে ‘নিরাপদ’ বলে দাবি করে সেগুলোকে সংকুচিত করা যুদ্ধাপরাধের সমান।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  গাজা   ফিলিস্তিন   ইসরায়েল   বোমা হামলা   তেল আবিব   ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close