শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ফেনীতে লায়ন্স ক্লাবের উদ্যোগে চক্ষু চিকিৎসা সেবা
ফেনী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৮ জুন, ২০২৫, ৮:১৮ পিএম

ফেনীতে লায়ন্স ক্লাবের আয়োজনে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির ও ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে দুই হাজারের বেশি রোগীকে সেবা দেওয়া হয়।

বুধবার (১৮ জুন) ফেনী শিশু নিকেতন স্কুলে আয়োজিত এই শিবিরের উদ্বোধন করেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও ফেনী পৌরসভার প্রশাসক গোলাম মো. বাতেন, লায়ন্স ক্লাবের রিজিয়ন চেয়ারপারসন (হেডকোয়ার্টার) লায়ন আনোয়ার হোসেন ভূঁইয়া, রিজিয়ন চেয়ারপারসন (ভিশন) লায়ন ওমর ফারুক ভূঁইয়া বেলাল এবং জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা জিপি লায়ন অ্যাডভোকেট নুরুল আমিন খান।

ফেনী মুহুরী লায়ন্স ক্লাবের সভাপতি লায়ন মো. ওমর ফারুক মজুমদারের সভাপতিত্বে এবং লায়ন সৈয়দ আশরাফুল ইসলাম আরমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চক্ষু শিবির বাস্তবায়ন কমিটির আহ্বায়ক লায়ন দ্বীন মোহাম্মদ, সহ-আহ্বায়ক লায়ন অধ্যাপক ফারুক আহম্মদ ও সদস্য সচিব লায়ন অধ্যাপক মোর্শেদ হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লায়ন অ্যাডভোকেট নুরুল ইসলাম মজুমদার সোহাগ, ডিবিসির জেলা প্রতিনিধি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, লায়ন নাসির উদ্দিন রোমেল, লায়ন পলাশ সূত্রধর, লায়ন আব্দুল মান্নান, লায়ন সাহেদা আক্তার, লায়ন আনিসুল হক দিদার, লায়ন মহিউদ্দিন রাসেল, লায়ন রইসুল ইসলাম রিমনসহ অনেকে।

আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের আওতাধীন ফেনীর লায়ন্স ফ্যামিলির অন্তর্ভুক্ত—মুহুরী লায়ন্স ক্লাব, ফেনী সিটি ক্লাব, ফেনী সেন্ট্রাল ক্লাব ও ফেনী অর্কিড লায়ন্স ক্লাব—এ আয়োজনের সহ-আয়োজক।

ঢাকাস্থ লায়ন্স আই হাসপাতালের ৬ জন অভিজ্ঞ চিকিৎসক এ শিবিরে অংশ নিয়ে প্রায় ২ হাজার ৪০০ রোগীকে চোখের পরীক্ষা, ব্যবস্থাপত্র ও ওষুধ দেন। এর মধ্যে প্রায় ৩০০ দুঃস্থ রোগীকে বিনামূল্যে চশমা ও ওষুধ দেওয়া হয়। ছানি আক্রান্ত হিসেবে চিহ্নিত ৩২০ জন রোগীকে অপারেশনের জন্য বাছাই করা হয়েছে। এসব রোগীর বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হবে ঢাকার লায়ন্স চক্ষু হাসপাতালে।

স্বদেশ প্রতিদিন/কেএইচ


আরও সংবাদ   বিষয়:  লায়ন্স   ক্লাব  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close