শনিবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অ্যাপল আনছে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর নতুন সিরি      ● বিশ্ববাজারে বাড়ল তেলের দাম      ● ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩      ● মীরসরাইয়ে সার পাচারের চেষ্টা, চার ট্রাক ও ফিশিং বোট জব্দ      ● গানের মঞ্চ থেকে রুপালি পর্দার নায়ক জাফর ইকবাল      ● জরুরি ভিত্তিতে কৃষি শ্রমিকদের ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া      ● এসি বাসের ভাড়া বেড়েছে ২০০ টাকা      ● জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের প্রতিনিধি অনুপস্থিত      ● গ্যাসের চাপ নিয়ে সুখবর দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী      ● ড. খলিলুর রহমানের সাফল্য কামনা করলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী      ● ঘরে ঘরে জ্বর, ডেঙ্গু পরীক্ষায় বাড়ছে সচেতনতা      ● আজ বিশ্ব ফুসফুস দিবস      
সীমান্তে টিকটক করতে গিয়ে বিএসএফের হাতে দুই যুবক আটক, অতঃপর...
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ জুন, ২০২৫, ১:১২ পিএম

নওগাঁর সাপাহার সীমান্তে কাঁটাতারের কাছে টিকটক ভিডিও ও সেলফি তোলার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) দুই বাংলাদেশি কলেজছাত্রকে আটক করে। পরে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের উদ্ধার করে বিজিবির হাতে তুলে দেওয়া হয়।

সোমবার (১৬ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে সাপাহার উপজেলার আইহাই ইউনিয়নের বামনপাড়া সীমান্তের ২৪৬ নম্বর পিলারের কাছে ঘটনাটি ঘটে।

আটকরা হলেন, বদলগাছি উপজেলার মো. মিনহাজুল ইসলাম (২৩) এবং সাপাহারের মো. তামিম আহমেদ সৌরভ (২৩)। তারা নওগাঁ ডিগ্রি কলেজ এবং সাপাহার সরকারি ডিগ্রি কলেজের শিক্ষার্থী।

জানা গেছে, ওই দিন বিকেলে কাঁটাতারের পাশে দাঁড়িয়ে মোবাইলে ভিডিও ও সেলফি তুলছিলেন তারা। এ সময় বিএসএফ সদস্যরা তাদের ধরে নিয়ে যায়। খবর পেয়ে বিজিবির একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে পতাকা বৈঠকের মাধ্যমে সন্ধ্যায় তাদের ফিরিয়ে আনে।

পরে রাত সাড়ে ৯ টায় তাদের সাপাহার থানায় সোপর্দ করা হয়।

সাপাহার থানার ওসি আব্দুল আজিজ জানান, বিজিবির অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা করা হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) তাদের নওগাঁ আদালতে পাঠানো হয়েছে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  সীমান্ত   টিকটক   বিএসএফ   ভারত   বাংলাদেশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close