বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
গাজার ইসরায়েলি হামলায় আরও ৮৯ ফিলিস্তিনি নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ জুন, ২০২৫, ৯:৫৩ AM আপডেট: ১৮.০৬.২০২৫ ১২:৩৪ PM

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ত্রাণের জন্য জড়ো হওয়া সাধারণ মানুষের ওপর নির্বিচারে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ট্যাংক, ভারী মেশিনগান এবং ড্রোন ব্যবহার করে চালানো এই হামলায় কমপক্ষে ৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও শত শত মানুষ।

বুধবার (১৮ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সকালে গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের পূর্বাঞ্চলে আটা নিতে আসা শত শত মানুষের ভিড়ে গুলি চালায় ইসরায়েলি সেনারা। হামলায় ড্রোন থেকে গুলি, ট্যাংক থেকে শেল নিক্ষেপ এবং ভারী মেশিনগান ব্যবহার করা হয়।
আরও পড়ুন

নাসের হাসপাতালের চিকিৎসক সূত্রে জানা গেছে, অনেক আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে।

গাজা সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল জানান, ২০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। ইসরায়েলি ড্রোনগুলো মানুষের ওপর গুলি চালায়। কয়েক মিনিট পর ইসরায়েলি ট্যাংকগুলো ভিড় লক্ষ্য করে বেশ কয়েকটি শেল নিক্ষেপ করে। যার ফলে বিপুল সংখ্যক শহীদ ও আহত হন।

তিনি উল্লেখ করেন যে, জনতা আটা পাওয়ার আশায় সেখানে জড়ো হয়েছিল।

প্রত্যক্ষদর্শীদের মতে, ইসরায়েলি ট্যাংক, ভারী মেশিনগান ও ড্রোন হামলা ত্রাণপ্রার্থীদের ভিড়ের ওপর বৃষ্টির মতো নেমে আসছিল।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘গত ২৬ মে গাজায় জিএইচএফ কার্যক্রম শুরু করার পর থেকে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ৩০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। এছাড়া, আহত হয়েছেন দুই হাজার জনেরও বেশি মানুষ।’
 








জিএইচএফের ত্রাণের লাইনে সাম্প্রতিক হত্যাকাণ্ডের পর জবাবদিহিতার দাবি জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

তার ডেপুটি মুখপাত্র নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দফতরে মন্তব্য করতে গিয়ে বলেন, মহাসচিব গাজায় খাবার চাইতে আসা বেসামরিক নাগরিকদের জীবনহানি ও আহত হওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছেন। 

ফারহান হক বলেন, এটি অগ্রহণযোগ্য। গতকাল পর্যন্ত  খাদ্য বিতরণ কেন্দ্রগুলোর কাছে খাবার সংগ্রহ করতে গিয়ে ৩৩ জন নিহত হয়েছেন এবং দুই হাজার ৮০০ জনেরও বেশি আহত হয়েছেন।

সূত্র : আল-জাজিরা

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  গাজা   ইসরায়েল   ফিলিস্তিন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close