বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
এটিএম বুথে কিশোরী ধর্ষণে অভিযুক্ত নিরাপত্তা প্রহরী গ্রেপ্তার
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, ১০:০৪ পিএম আপডেট: ১৭.০৬.২০২৫ ১০:১০ PM

গাজীপুরের শ্রীপুরে একটি এটিএম বুথে কিশোরীকে ধর্ষণের অভিযোগে লিটন মিয়া (৪০) নামে এক নিরাপত্তা প্রহরীকে গ্রেপ্তার করা হয়েছে। বেশি টাকার বেতনে চাকরি জুটিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে কিশোরীটিকে ডেকেছিলেন তিনি। গতকাল সোমবার রাতে শ্রীপুর পৌরসভার আনসার রোড এলাকা থেকে লিটনকে গ্রেপ্তার করা হয়। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বিষয়টি নিশ্চিত করেছেন।

লিটন ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার ডুবাইল গ্রামের আব্দুল আওয়ালের ছেলে। তিনি উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামে ভাড়া থেকে ডাচ্‌-বাংলা ব্যাংকের এটিএম বুথে নিরাপত্তাকর্মী হিসেবে চাকরি করেন।

শ্রীপুর থানার ওসি বলেন, ভুক্তভোগী কিশোরী একটি কারখানায় সল্প বেতনে কাজ করে। ডাচ্‌-বাংলা ব্যাংকের ওই বুথ থেকে নিয়মিত টাকা তুলত সে। সেই সুবাদে নিরাপত্তা প্রহরী লিটন মিয়ার সঙ্গে পরিচয় হয় তার। লিটন তাকে ১২ হাজার টাকা বেতনের চাকরি দেওয়ার প্রলোভন দেয়। 

গত রোববার সকাল ৬টার দিকে ভুক্তভোগী কিশোরী এটিএম বুথে আসে। সেখানে এলে লিটন মিয়া এটিএম বুথের ভেতরে পাশের থাই গ্লাস আটকানো কক্ষে নিয়ে তাকে হুমকি ও ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। ভুক্তভোগী কিশোরী বাড়ি গিয়ে বিষয়টি জানালে তার স্বজনেরা থানায় এসে মামলা দায়ের করেন। পুলিশ লিটনকে গ্রেপ্তারে অভিযান পরিচালনা করে। লিটন কিছুক্ষণ পরপর তাঁর অবস্থান পরিবর্তন করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় পৌরসভার আনসার রোড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার দুপুরে তাঁকে আদালতের পাঠানো হবে।

স্বদেশ প্রতিদিন/কেএইচ




আরও সংবাদ   বিষয়:  কিশোরী   ধর্ষণ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close