প্রকাশ: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, ৯:৫৫ পিএম

কুমিল্লার মেঘনা উপজেলায় কৃষির টেকসই উন্নয়ন, পুষ্টি সচেতনতা এবং উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে উদযাপিত হলো ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৫’। "প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)" প্রকল্পের আওতায় মঙ্গলবার (১৭ জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শাহে আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক শেখ আজিজুর রহমান।
কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুমাইয়া পারভীন এর সঞ্চালনায় কংগ্রেসে আরও বক্তব্য রাখেন মেঘনা উপজেলা মৎস্য কর্মকর্তা ফিরুজ আহমেদ, সমবায় কর্মকর্তা দেবেশ কুমার সিংহ, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার আব্বাস উদ্দীন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন, স্থানীয় সাংবাদিক, কৃষক প্রতিনিধি এবং কিশোরী শিক্ষার্থীরা।
স্বদেশ প্রতিদিন/এনআর