সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
বান্দরবানে অস্ত্রধারীদের হাতে অপহৃত ব্যবসায়ী
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, ৮:২৬ পিএম
অপহৃত ফয়সাল আহমেদ।

অপহৃত ফয়সাল আহমেদ।

বান্দরবানে একজন ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গিয়েছে।

গতকাল সোমবার (১৭ জুন) রাত ৯টায় অপহরণের ঘটনা ঘটে বলে জানান অপহৃতের পরিবার। ফয়সাল আহমেদ নামে ওই ব্যবসায়ীর বান্দরবান জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন ফোরস্টার মার্কেটে একটি বিকাশ এজেন্টে এর দোকান রয়েছে এবং সে জেলা যুবদলের নেতা বলে জানা গেছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার রাত ৯টার দিকে ফয়সাল তার দোকানের কর্মচারীকে মুঠোফোনে বার্তা পাঠিয়ে জানায় পাঁচজন পাহাড়ি যুবক তাকে ধরে লেমুঝিরি এলাকায় নিয়ে যাচ্ছে। এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। এঘটনায় পরিবারের সদস্যদের আশঙ্কা পাহাড়ের অস্ত্রধারী সন্ত্রাসীরা তাকে অপহরণ করে থাকতে পারে।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ বলেন, “বান্দরবান বাজারের এক ব্যবসায়ী অপহরণের খবর পেয়েছি, তবে এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। তারপরও বিষয়টি আমরা খতিয়ে দেখছি।” 


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  বান্দরবান   পাহাড়ি   অস্ত্রধারী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close