প্রকাশ: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, ৪:০৭ পিএম

সংগৃহীত ছবি
বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন জানিয়েছেন, আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণের আগে তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) দায়িত্ব নেবেন না।
আজ মঙ্গলবার (১৭ জুন )টানা অবস্থান কর্মসূচির অংশ হিসেবে সকালে প্রতীকী অবস্থান কর্মসূচি পালন করেন ইশরাকের সমর্থকরা।
সমর্থকদের এ কর্মসূচিতে এসে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন জানান, আনুষ্ঠানিক প্রক্রিয়ায় শপথ গ্রহণ না করা পর্যন্ত মেয়রের পদে দায়িত্ব পালন করবেন না।
ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন হুঁশিয়ারি দিয়ে বলেন, “দাবি আদায় না হলে এ অবস্থান কর্মসূচি ঢাকা দক্ষিণ সিটির রাজপথে ছড়িয়ে পড়বে।”
দুর্নীতি দমন কমিশনকে আহ্বান জানিয়ে তিনি বলেন, “সিটি করপোরেশনে এসে স্থানীয় সরকার কী ধরণের দুর্নীতির সঙ্গে জড়িত সেই বিষয়টি খুঁটিয়ে দেখুন।”