শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মেঘনা সেতুর নীচে ইউটার্ন নির্মাণের দাবিতে মানববন্ধন
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, ৩:১৫ পিএম
মেঘনা সেতুর নীচ দিয়ে ইউটার্ন আন্ডারপাচ নির্মাণের দাবিতে মানববন্ধন

মেঘনা সেতুর নীচ দিয়ে ইউটার্ন আন্ডারপাচ নির্মাণের দাবিতে মানববন্ধন

ঢাকা চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের জামালদী বাসষ্ট্যান্ড এলাকায় দূর্ঘটনা রোধে মেঘনা সেতুর নীচ দিয়ে ইউটার্ন আন্ডারপাচ নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছেন স্থানীয়রা।

আজ মঙ্গলবার (১৭ জুন) সকাল আনুমানিক সাড়ে ১১টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের তেতৈতলা হাঁস পয়েন্ট এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ব্যবসায়ী হেলালউদ্দীন ভূঁইয়ার সভাপতিত্বে মানববন্ধনে নানা শ্রেণী-পেশার মানুষ অংশ গ্রহণ করে। মো. ফারুক হোসেনের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. ইসহাক আলী, দেওয়ান হারুন অর রশিদ, দেলোয়ার হোসেন সরকার,মাসুম আহমেদ, রিফাত প্রধান,মমিন মৃধা, বাদশা মেম্বার, নিজাম মোল্লা, শাহাদাত হোসেন পান্নু, মোকলেস দেওয়ান ও ইপু প্রধান প্রমুখ।

এ সময় দাবি জানিয়ে বক্তারা বলেন, “আগামী এক মাসের মধ্যে ইউটার্ন নির্মাণ না হলে গজারিয়াবাসীকে সাথে নিয়ে বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে।”

সড়ক দুর্ঘটনারোধে মেঘনা সেতুর পুর্বপ্রান্তের গজারিয়া অংশে আন্ডারপাচ ইউটার্ন নির্মাণের ব্যাপারে, সড়ক ও জনপথ বিভাগের নারায়ণগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম আজ দুপুরে জানান, ওই স্থানে আন্ডারপাচ ইউটার্ন নির্মাণের পরিকল্পনা রয়েছ, সাইড ভিজিট করে প্রস্তাব পাঠানো হয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষ প্রস্তাব পাস করলে কাজ করা হবে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  মেঘনা   ইউটার্ন   মানববন্ধন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close