শনিবার ● ২১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● মঙ্গলবার থেকে শুষ্ক থাকবে দেশের আবহাওয়া      ● রিয়াদে তিন ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি সৌদি জোটের      ● ধানমন্ডিতে গ্যাসের আগুনে মা-ছেলের মৃত্যু      ● জিয়াউর রহমান আধুনিক সেনাবাহিনী গড়েছিলেন: রিজভী      ● যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞার সতর্কতা      ● এক মিনিটে স্বাস্থ্যঝুঁকি শনাক্ত করবে এআই      ● মালয়েশিয়ার প্রলোভনে অপহরণ, সাগরে ফেলার অভিযোগ      ● বেগমগঞ্জে জমকালো আয়োজনে উদ্বোধন হলো ‘দ্য টার্ফ নোয়াখালী’      ● দেশব্যাপী নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে বাঁশখালীতে ছাত্রদলের মশাল মিছিল      ● ধুনটে মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী       ● ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ তিনজন      ● কুমিল্লায় মডার্ন হসপিটালে হাজারতম স্টেন্ট স্থাপন      
যশোরে দিনদুপুরে ‘নগদ’ এর ৫৫ লাখ টাকা ছিনতাই
যশোর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, ৩:২৫ পিএম

যশোরের দিনেদুপুরে অস্ত্র ঠেকিয়ে ‘নগদ মোবাইল ব্যাংকিং কোম্পানি’র ৫৫ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

আজ মঙ্গলবার (১৭ জুন) সকাল পৌনে ১১টার দিকে মণিরামপুর উপজেলার কুয়াদা জামতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নগদ এর যশোর শাখার ম্যানেজার রবিউল ইসলাম বলেন, ‘আমি ও একাউন্ট অফিসার কাজী মোমিনুর ইসলাম প্রাইভেটকারে করে যশোর থেকে ৫৫ লাখ টাকা নিয়ে মণিরামপুর উপজেলা অফিসে পৌঁছে দিতে যাচ্ছিলেন। যাত্রকালে কুয়াদা জামতলা নামক স্থানে মোটরসাইকেলে করে ৩ জন ব্যক্তি আমাদের গাড়ীর সামনে এসে চাপ দেয়। তবে আমাদের গাড়ীতে থাকা ড্রাইভার দ্রুত গাড়ী চালীয়ে যাওয়ার চেষ্টা করলে তারা বাধা দেয়। পরে গড়ীর জানালা ভেঙ্গে অস্ত্র দেখিয়ে সাথে থাকা ৫৫ লাখ টাকা নিয়ে যায়।’

তিনি আরও বলেন, ‘এরপর ৯৯৯ এ ফোন করে ছিনতাইয়ের বিষয়টি জানানো হলে মণিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে আসেন।’

এ বিষয়ে মণিরামপুর থানার ওসি শেখ বাবলুর খান বলেন, ‘খবর পেয়ে আমাদের একটি টিম দ্রুত ঘটনাস্থল পরিদর্শনে যায়। নগদ এর কর্মীদের কথা অসংলগ্ন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে কিছু বলা যাচ্ছেনা।’

স্বদেশ প্রতিদিন/এমএম



আরও সংবাদ   বিষয়:  যশোর   ছিনতাই   নগদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close