মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
ইরানের যে পারমাণবিক স্থাপনা নিয়ে শঙ্কিত ইসরায়েল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, ২:৫৫ পিএম আপডেট: ১৭.০৬.২০২৫ ৪:১৭ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চলছে পাল্টাপাল্টি হামলা। এরমধ্যে ইরানের গভীর পাহাড়ের নিচে নির্মিত ফোর্ডো পারমাণবিক স্থাপনা নিয়ে মুখ খুললেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়াখিয়েল লেইটার। তিনি বলেছেন, “ইরানের ফোর্ডো পারমাণবিক স্থাপনাকে আকাশপথ থেকে ধ্বংস করতে সক্ষম একমাত্র দেশ হলো যুক্তরাষ্ট্র।” খবর সিএনএনের।

গতকাল সোমবার (১৬ জুন) মেরিট টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইয়াখিয়েল এ দাবি করেন। 

তিনি বলেন, “ফোর্ডোকে যদি আকাশপথ থেকে ধ্বংস করতে হয়, তাহলে সেটা করতে পারবে কেবল যুক্তরাষ্ট্রের কাছে থাকা নির্দিষ্ট ধরনের বোমা। এটি সম্পূর্ণরূপে যুক্তরাষ্ট্রের একটি কৌশলগত সিদ্ধান্ত- তারা চায় কি না সেই পথ অনুসরণ করতে।”

তবে, একবারের আঘাতে ফোর্ডো ধ্বংস করা সম্ভব হবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। সিএনএনের সামরিক বিশ্লেষক সেড্রিক লেইটন বলেন, “আমি বারবার আঘাত হানার উপর ভরসা রাখব।”

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর ইরানের কোম শহরের কাছে অবস্থিত ফোর্ডো স্থাপনাটি পাহাড়ের নিচে ৮০ থেকে ৯০ মিটার গভীরে নির্মিত বলে ধারণা করা হয়। সেখানে উন্নত মানের সেন্ট্রিফিউজ বসানো হয়েছে, যা উচ্চমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে সক্ষম।

উল্লেখ্য, বর্তমানের উত্তপ্ত পরিস্থিতিতে এই মন্তব্যকে কিভাবে দেখবে ইরান বা কি ব্যবস্থা গ্রহণ করবে দেশটি? সেটিই এখন দেখার বিষয়।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  ইরান   পারমাণবিক স্থাপনা   ইসরায়েল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close