বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ইসরায়েলের হামলায় আইআরজিসির শীর্ষ কমান্ডার নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, ১:০৯ পিএম আপডেট: ১৭.০৬.২০২৫ ১:১৯ PM

ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলের বিমান হামলায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর সদ্য নিয়োগপ্রাপ্ত শীর্ষ কমান্ডার আলী শাদমানি নিহত হয়েছেন। কমান্ডার আলী শাদমানি আইআরজিসির খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

মঙ্গলবার (১৭ জুন) আলজাজিরা জানিয়েছে, ইসরায়েলি বাহিনী তাকে ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক কমান্ডার এবং সর্বোচ্চ নেতা আলি খামেনির ঘনিষ্ঠজন হিসেবে বর্ণনা করেছে। তবে ইরানের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আলী শাদমানিকে মাত্র কয়েকদিন আগেই দায়িত্ব দেওয়া হয়। তার আগে এই পদে থাকা ঘোলাম আলী রশিদ ইসরায়েলের আরেক হামলায় নিহত হন।

এর আগেও ইসরায়েলের হামলায় একের পর এক ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তারা নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ বাঘেরি, অপারেশনস বিভাগের উপপ্রধান মেহেদি রাবানি, এবং গোয়েন্দা বিভাগের উপপ্রধান গোলামরেজা মেহরাবি।

এছাড়া, আইআরজিসির মহাকাশ বিভাগের দীর্ঘদিনের প্রধান আলি আকবর হাজিজাদেহ এবং ড্রোন ও ক্ষেপণাস্ত্র বিভাগের কর্মকর্তারাও এক ভূগর্ভস্থ বাংকারে বৈঠক চলাকালীন হামলায় নিহত হন।

এই হামলাগুলো ইরান-ইসরায়েল সংঘর্ষকে আরও ভয়াবহ করে তুলেছে। পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে বাড়ছে উদ্বেগ।

সূত্র: আলজাজিরা

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  ইরান   ইসরায়েল   বোমা হামলা   আইআরজিসি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close