শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সবজি ক্ষেতের সাথে শত্রুতা!
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ জুন, ২০২৫, ১০:০৪ পিএম আপডেট: ১৬.০৬.২০২৫ ১১:৩৭ PM

কুমিল্লার তিতাস উপজেলায় এক প্রবাসীর সবজি খেত কেটে দিয়েছে দুর্বৃত্তরা। প্রায় ৮০ হাজার টাকা খরচে গড়ে তোলা খেতে ফুল আর সবজি ধরতে শুরু করেছিল। রোববার রাতের আঁধারে গাছগুলো গোড়া থেকে কেটে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

ঘটনাটি ঘটেছে উপজেলার মজিদপুর নয়াপাড়া এলাকায়। ভুক্তভোগীর নাম আব্দুল মোতালেব (৫৫)। তিনি মালয়েশিয়ায় দীর্ঘ ৩০ বছর প্রবাসজীবন কাটিয়ে ২০২৩ সালের ডিসেম্বরে দেশে ফেরেন। ফিরে এসে নিজের শ্যালকের ৪০ শতাংশ জমি ভাড়া নিয়ে লাউ, কুমড়া, চিচিঙ্গা, করলা, জিঙ্গা, শসাসহ প্রায় ১০ প্রজাতির সবজি আবাদ করেন। আবাদে সহায়তা করেন তাঁর স্ত্রী ও সন্তানরা।

সোমবার সকালে প্রতিদিনের মতো সবজি তুলতে গিয়ে ক্ষেতের এমন চিত্র দেখে হতভম্ব হয়ে যান মোতালেব ও তাঁর স্ত্রী। দেখা যায়, প্রতিটি সবজি গাছ গোড়া থেকে কাটা। এ ঘটনায় হতাশ ও কাঁদছিলেন মোতালেব। তিনি বলেন, “যে স্বপ্ন নিয়ে দেশে ফিরে কৃষিকাজ শুরু করেছিলাম, এক রাতেই সব শেষ হয়ে গেল।”

স্থানীয় বাসিন্দারা জানান, কারও সঙ্গে শত্রুতা থাকলেও ফসলের ক্ষতি করার মতো ঘৃণ্য কাজ মেনে নেওয়া যায় না। বিষয়টি নিয়ে এলাকায় ক্ষোভ বিরাজ করছে।

মোতালেব বলেন, “আমি আইনের আশ্রয় নেব। প্রশাসনের কাছে বিচার চাই।”

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

স্বদেশ প্রতিদিন/কেএইচ


আরও সংবাদ   বিষয়:  সবজি খেত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close