মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার, আটক ২
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ জুন, ২০২৫, ৫:৫৮ পিএম আপডেট: ১৬.০৬.২০২৫ ৬:০৪ PM
দানেজপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

দানেজপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার দানেজপুর এলাকায় র‍্যাব- ৫ এর বিশেষ অভিযানে কষ্টি পাথরের মূল্যবান বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়েছে। অভিযানে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে র‍্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।

আজ সোমবার (১৬ জুন) দুপুরে র‍্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আটক ব্যক্তিরা হলেন জয়পুরহাট সদর উপজেলার কল্যাণপুর গ্রামের মৃত সায়েদ আলী মন্ডলের পুত্র বাবুল হোসেন (৬৯) ও পাঁচবিবি উপজেলার দানেজপুর গ্রামের আনোয়ার হোসেনের পুত্র মোরছালিন সরকার (২৩)।

এরআগে, ১৫ জুন রোববার দুপুরে উপজেলার দানেজপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

র‍্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা রবিবার দুপুরে উপজেলার দানেজপুর এলাকায় অভিযান পরিচালনা করে মূল্যবান কালো পাথরের বিষ্ণু (কষ্টিপাথর) মূর্তি উদ্ধার করে। আটক ব্যক্তিদ্বয় কালো পাথরের বিষ্ণু (কষ্টিপাথর) মূর্তি দেশের বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে সংগ্রহ করে সীমান্তবর্তী এলাকা দিয়ে পার্শ্ববর্তী দেশে পাচার করতো। 

র‍্যাব আরো জানায়, আটককৃতদের পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  কষ্টি পাথর   বিষ্ণুমূর্তি   উদ্ধার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close