বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
দুই শিক্ষার্থীকে ধর্ষণ, গ্রেফতার ১
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ জুন, ২০২৫, ৫:৪০ পিএম
দুই শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

দুই শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রাজবাড়ীর পাংশায় দুই শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল রবিবার (১৫ জুন) দিবাগত রাতে উপজেলার মাছপাড়া বাসস্ট্যান্ড থেকে সিহাব মন্ডলকে (২১) গ্রেফতার করা হয় বলে বিষয়টি নিশ্চিত করেছেন পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন। 

জানা যায়, গ্রেফতার সিহাব মন্ডল উপজেলার কশবামাজাইল ইউনিয়নের কুঠিমালয়াট গ্রামের উজ্জল মন্ডলের ছেলে। এলাকায় বকাটে যুবক বলে পরিচত সে। এ ঘটনায় অপর আসামী একই এলাকার জেহের আলী মন্ডলের ছেলে হাসমত আলী পলাতক রয়েছে। 

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গত রবিবার সকাল ১০ টার কিছু পরে ভুক্তভোগী দুই শিক্ষার্থী স্কুল থেকে প্রাইভেট শেষে বাড়ি ফিরছিলো। তারা উপজেলার সরিষা ইউনিয়নের নাওরাবনগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের কাছে পৌঁছালে সিহাব ও হাসমত নামে দুই যুবক তাদের পথরোধ করে। এ সময় ওই দুই যুবক শিক্ষার্থীদের ধারালো ছুরি ভয় দেখিয়ে পরিত্যক্ত স্কুলের ভেতর নিয়ে যায়। পরে সিহাব মন্ডল এক শিক্ষার্থী কে পানের বরজের ভেতর নিয়ে যায়। অন্য শিক্ষার্থী কে হাসমত আলী পরিত্যক্ত স্কুলের ভেতর পালাক্রমে ধর্ষণ করে। এরপর ঘটনাটি কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় তারা।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, “ভুক্তভোগীর পরিবার থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের করেছে। অভিযোগের প্রেক্ষিতে গতকাল রাতেই সিহাব মন্ডল নামে এক আসামী কে গ্রেফতার করা হয়েছে। অপর আসামি পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।” 


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  ধর্ষণ   গ্রেফতার   শিক্ষার্থী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close