প্রকাশ: সোমবার, ১৬ জুন, ২০২৫, ১:২৩ পিএম আপডেট: ১৬.০৬.২০২৫ ১:২৭ PM

ইরান-ইজরায়েলের মধ্যে যখন সংঘাত চলছে তখন বিশ্ব অর্থনীতিতে নতুন এক মাত্রা যোগ হলো। এই দুই দেশের যুদ্ধ পরিস্থিতির মধ্যে অপরিশোধিত তেল ও ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ১ শতাংশ করে বাড়ানো হয়েছে। এদিকে মার্কিন অপরিশোধিত বা ওয়েস্ট টেক্সাস ক্রুড (ডব্লিউটিআই) ব্যারেলপ্রতি ৭৩ ডলার ৮৫ সেন্ট ও ব্রেন্ট ক্রুড ৭৫ ডলারে পৌঁছেছে।
গতকাল রোববার (১৫ জুন) থেকে এই দাম বাড়ানো হয়। দিন কয়েক আগে অপরিশোধিত তেলের দাম ৭ শতাংশ পর্যন্ত লাফ দিয়েছিল।
সোমবার সকালে উপকূলবর্তী ইসরায়েলি শহর হাইফায় আবারও বিস্ফোরণের শব্দ শোনা যায়। হামলায় অগ্নিকাণ্ড ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, হামলায় হাইফার অপরিশোধিত তেল শোধনাগারের আশেপাশের এলাকা আক্রান্ত হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্যে এই অস্থিরতা বাড়লে অপরিশোধিত জ্বালানি পরিবহন বিঘ্নিত হতে পারে। বিশেষ করে হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে বিশ্বে অপরিশোধিত জ্বালানির সরবরাহ ঘাটতি দেখা দিতে পারে।
সংঘাতে ইরানে কমপক্ষে ২২৪ জন নিহত ও ১ হাজার ২৭৭ জন আহত হয়েছেন, যাদের বেশির ভাগই সাধারণ মানুষ। অপরদিকে, ইসরায়েলে ১৪ জন নিহত ও ৩৮০ জন আহত হয়েছে।
ইসরায়েলের টানা হামলার মুখে ইরানের রাজধানী তেহরান ছেড়ে পালাচ্ছেন অনেক বাসিন্দা। আতঙ্কে শহর ছাড়ার আগে পেট্রল সংগ্রহে পেট্রল পাম্পগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
শুধু তাই নয় দুই দেশের অনেক মানুষ নিজের ঘরবাড়ি ছেড়ে অনত্র চলে গেছেন। খাবার, পানি, চিকিৎসা ইত্যাদি মৌলিক প্রয়োজনীয় জিনিসের সংকট দেখা দিয়েছে। এর উপর নতুন করে বিশ্ব অর্থনীতিতে অপরিশোধিত তেল ও ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ১ শতাংশ করে বাড়ানো হয়েছে। চরম সংকটের মধ্যে রয়েছেন দুই দেশের মানুষ।
বিশ্বর অনেক নেতাই এ যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান উত্তেজনা কমাতে ও শান্তিতে ফেরার আহ্বান জানিয়েছে।
স্বদেশ প্রতিদিন/এমএম