বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মিনেসোটায় দুই আইনপ্রণেতার ওপর হামলার ঘটনায় সন্দেহভাজন ব্যক্তি গ্রেপ্তার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ জুন, ২০২৫, ১০:৫৬ AM

মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে দুই আইনপ্রণেতার ওপর গুলি চালানোর ঘটনায় সন্দেহভাজন ব্যক্তি ভ্যান্স বোল্টারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৫ জুন) টানা দুইদিন ধরে চলা অভিযানের পর ৫৭ বছর বয়সী বোল্টারকে গ্রেপ্তার করা হয় বলে আইনপ্রয়োগকারী সংস্থাগুলো জানিয়েছে।

র‍্যামজি কাউন্টি শেরিফের অফিস এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে লিখেছে, ‘‘এটাই মূর্ত দানবের মুখ। নিরলস ও একনিষ্ঠ পুলিশি তৎপরতার পর খুনি এখন পুলিশের হেফাজতে। বহু সংস্থার সমন্বিত প্রচেষ্টা ও জনসাধারণের সহযোগিতায় আমরা ন্যায়বিচারের আরও একধাপ কাছাকাছি এসেছি।”

পুলিশ জানায়, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এই হামলায় ডেমোক্র্যাট দলের দুই আইনপ্রণেতা এবং তাঁদের জীবনসঙ্গীদের ওপর গুলি চালান বোল্টার। এতে নিহত হন রাজ্য প্রতিনিধি মেলিসা হর্টম্যান ও তাঁর স্বামী মার্ক। আহত হয়েছেন মিনেসোটা রাজ্য সিনেটর জন এ হফম্যান এবং তাঁর স্ত্রী ইভেট।

রোববার রাতে প্রকাশিত মামলার অভিযোগপত্র অনুযায়ী, বোল্টারের বিরুদ্ধে দ্বিতীয় ডিগ্রির দু’টি হত্যাকাণ্ড এবং দ্বিতীয় ডিগ্রির দু’টি হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে।

মিনেসোটা গভর্নর টিম ওয়ালজ অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানিয়ে বলেন, “আপনারা সাহসিকতার সঙ্গে ঝুঁকির মুখে ছুটে গেছেন এবং মিনেসোটা রাজ্যের সেবা করেছেন।”

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  মিনেসোটা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close