বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মাঠে ফেরার লড়াইয়ে তিন পেসার
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৫ জুন, ২০২৫, ১০:০৯ AM

বাংলাদেশ টেস্ট দল এখন শ্রীলংকায়। এদিকে ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াডের ক্রিকেটাররা মিরপুরে অনুশীলন চালিয়ে যাচ্ছেন। ইনজুরি থেকে ফিরতে কাজ করছেন তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম।

ঢাকা প্রিমিয়ার লিগে গোড়ালির চোটে পড়েছিলেন তাসকিন। এরপর ইংল্যান্ডে চিকিৎসা শেষে দেশে ফিরে পুনর্বাসনে আছেন তিনি। আইপিএল খেলতে গিয়ে বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলে চিড় পান মোস্তাফিজ। আর পাকিস্তান সফরে গোড়ালিতে চোট পেয়েছেন শরীফুল।

তিন পেসারের বর্তমান অবস্থা নিয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী জানান, মোস্তাফিজের চোট পুরোপুরি সেরে উঠতে ২১ দিন লাগবে। এখনো কিছুদিন বাকি আছে, তবে আশা করছি কোনো সমস্যা হবে না।

তাসকিন প্রসঙ্গে তিনি বলেন, ‘তাসকিনের উন্নতি প্রায় ৭০ শতাংশ। আরও এক সপ্তাহ গেলে বোঝা যাবে সে শ্রীলঙ্কা সিরিজে খেলতে পারবে কি না।’

শরীফুলকে নিয়ে আশাবাদী চিকিৎসকরা, কারণ তিনি বেশ ভালোভাবেই অনুশীলনে ফিরেছেন। এদিকে নেটে ধীরে ধীরে বল করতে শুরু করেছেন তাসকিন। মোস্তাফিজও রানআপ নিচ্ছেন। নিয়মিত বোলিং করছেন শরীফুল।

অনুশীলনে আরও ছিলেন তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, তানজিম হাসান সাকিব ও নাঈম শেখ। অনুশীলন পর্যবেক্ষণে ছিলেন কোচ মিজানুর রহমান।

এদিকে ইনজুরির কারণে ভিন্ন চিত্র দেখা গেছে স্পিনার আলিস আল ইসলামের। ক্র্যাচে ভর দিয়ে শনিবার তিনি মিরপুরে অনুশীলন মাঠে আসেন। হাঁটুতে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় দেখা যায় তাকে। বিসিবির সহায়তায় উন্নত চিকিৎসা নিয়েছেন এই তরুণ স্পিনার।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  ক্রিকেট  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close