বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার চেষ্টা চালাতে পারে ইসরায়েল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৫ জুন, ২০২৫, ৯:৫৩ AM

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার সম্ভাবনা উড়িয়ে দেয়নি ইসরায়েল। মার্কিন সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নালকে দেওয়া এক বিবৃতিতে ইসরায়েলি এক কর্মকর্তা জানিয়েছেন, এমন সম্ভাবনা তারা বাতিল করছেন না।

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার চেষ্টা চালাতে পারে ইসরায়েল। দখলদারদের এক কর্মকর্তা মার্কিন সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নালকে জানিয়েছেন, তারা এই সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না।

ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২ এর অমিত সিগাল একটি রাজনৈতিক সূত্রের বরাতে একই তথ্য জানিয়েছেন। সূত্রটি বলেছেন, “আলী খামেনিকে গুপ্তহত্যার সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছে না ইসরায়েল। তবে এটি অনেক কিছুর ওপর নির্ভর করে।”

ইসরায়েলি ওই সূত্রটি ওয়ালস্ট্রিট জার্নালকে জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে তারা যুদ্ধ শুরু করেছেন। যুদ্ধটি দুটি উপায়ে শেষ হতে পারে। এক, ইরান স্বেচ্ছায় তাদের পারমাণবিক কার্যক্রম বাদ দেবে। দ্বিতীয়, ইসরায়েল এমন পরিস্থিতির সৃষ্টি করবে যেখানে ইরান আর তাদের পারমাণবিক কার্যক্রম পুনর্গঠন করতে পারবে না।

এর আগে গত শুক্রবার ইরানে আকস্মিকভাবে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান, ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান, বিমানবাহিনীর প্রধানসহ একাধিক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা নিহত হন।

এছাড়া ওই হামলায় ইরানের অন্তত ৯ জন পারমাণবিক বিজ্ঞানীকেও হত্যা করা হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

বিশ্লেষকরা বলছেন, পরিস্থিতি যেদিকে যাচ্ছে, তাতে মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাত আরও তীব্র হতে পারে।

সূত্র: ওয়ালস্ট্রিট জার্নাল

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  ইরান   ইসরায়েল   বোমা হামলা   আয়াতুল্লাহ আলী খামেনি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close