বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ঠাকুরগাঁওয়ে সমবায় সমিতির আড়ালে মাদক ব্যবসা, অভিযানে পিস্তলসহ যুবক আটক
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ জুন, ২০২৫, ৪:৪৯ পিএম

ঠাকুরগাঁওয়ে সমবায় সমিতির আড়ালে দীর্ঘদিন ধরে মাদক ও সুদের ব্যবসা চালিয়ে আসছিলেন এমন অভিযোগে অভিযান চালিয়ে একজনকে আটক করেছে সেনাবাহিনী। অভিযানে ইয়াবা, বিদেশি মুদ্রা, অস্ত্র ও বিপুল পরিমাণ ব্ল্যাংক স্টাম্প উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৪ জুন) ভোর ৪ টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের শীবগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে মো. মুকুল নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। তিনি ওই এলাকার মধ্য পারপুগী গ্রামের বাসিন্দা এবং আদর্শ ক্ষুদ্র সমবায় সমিতির পরিচালক।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, সমবায় সমিতির নামে মাদক, চাঁদাবাজি ও সুদের ব্যবসা পরিচালনার অভিযোগে দীর্ঘদিন নজরদারির পর আজ ভোরে অভিযান চালানো হয়। সেনাবাহিনীর ঠাকুরগাঁও অস্থায়ী ক্যাম্পের ক্যাপ্টেন মো. মেহেদী হাসানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে সমবায় অফিস ঘেরাও করে তল্লাশি চালিয়ে পাওয়া যায় ৪৭০ পিস ইয়াবা, স্বাক্ষরযুক্ত ৬০০টি ব্ল্যাংক স্টাম্প, ৩০টি বিদেশি কয়েন ও ৬টি নোট, ১টি চাইনিজ কুড়াল, ১টি পিস্তল ও একটি স্টিক। পুলিশ বলছে জব্দকৃত ইয়াবার বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা।

স্থানীয়দের বরাতে জানা যায়, সমিতির আড়ালে এই ব্যক্তি এলাকায় মাদকের বিস্তার এবং উচ্চহারে সুদে টাকা দিয়ে ব্ল্যাংক স্টাম্পে স্বাক্ষর রেখে পরে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করতেন। কেউ সুদের টাকা দিতে ব্যর্থ হলে পিস্তল দেখিয়ে ভয় দেখানো হতো। এছাড়া বাজারের বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা বসিয়ে পুরো এলাকার উপর নজরদারি করতেন তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁওয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান বলেন, ‘ভোরে সেনাবাহিনী অভিযান চালিয়ে মাদক, পিস্তল ও বিদেশি মুদ্রাসহ মো. মুকুলকে আটক করে। তাকে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। আমরা আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।’

আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত আলামত পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  মাদক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close