প্রকাশ: শনিবার, ১৪ জুন, ২০২৫, ২:০৭ পিএম আপডেট: ১৪.০৬.২০২৫ ২:৪৫ PM

খেলাফত মজলিসের সোনাগাজী উপজেলার ২০২৫-২০২৬ সেশনের কমিটি পূর্নগঠন করেছে সংগঠনটি। এতে উপজেলার সভাপত দায়িত্ব পেয়েছেন মুফতি আব্দুর রহমান এবং সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা ওবায়দুল্লাহ।
গতকাল শুক্রবার (১৩ জুন) বিকাল ৪ টায় উপজেলার বক্তারমুন্সী ডাকবাংলা জামে মসজিদে সংগঠনটির সোনাগাজী উপজেলা শাখার শুরার সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সোনাগাজী উপজেলার ২০২৫-২০২৬ সেশনের কমিটি পূর্নগঠন ও দায়িত্ব প্রাপ্তদের নাম প্রকাশ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির নেতা মুফতি আব্দুর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনে ফেনী জেলা সভাপতি মাওলানা নাজমুল আলম, জেলা সিনিয়র সহসভাপতি মাওলানা হাকিম আমির হোসাইন, জেলা সেক্রেটারি ক্বারী আবু বকর ছিদ্দিক, জেলা সহ-সেক্রেটারী মাওলানা আব্দুল হক, মাওলানা মুহাম্মদ ইয়াছিন, জেলা সহ-সাংগঠনিক মাওলানা আব্দুল গনি ভূঁইয়া, জেলা যুব মজলিস সভাপতি মাওলানা শাহ মুহাম্মাদ জুনায়েদসহ উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ।
স্বদেশ প্রতিদিন/এমএম