বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সখীপুরে নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ জুন, ২০২৫, ১০:৩৯ পিএম

টাঙ্গাইলের সখীপুরে বিয়ের মাত্র এক মাস ২৩ দিনের মাথায় মিম আক্তার (১৯) নামে এক নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ জুন) রাতে উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের খোলাঘাটা এলাকার স্বামী রিংকু শিকদারের বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

আজ শুক্রবার (১৩ জুন) মিমের লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) শরীফ আশিকুর রহমান জানান, গত ১৯ এপ্রিল রিংকু শিকদারের সঙ্গে পার্শ্ববর্তী বাসাইল উপজেলার যশিহাটি গ্রামের আজিজুর রহমানের মেয়ে মিম আক্তারের বিয়ে হয়।

বিয়ের দুই মাস না যেতেই বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্বামীর বাড়ির বসতঘরে নববধূ মিমের ঝুলন্ত লাশ পাওয়া যায়।

এসআই আশিকুর রহমান আরও জানান, রিংকুর পরিবার দাবি করেছে, মিম মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা মনে হলেও প্রকৃত কারণ জানার জন্য লাশটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

এ ঘটনায় আপাতত একটি অপমৃত্যুর মামলা নেওয়া হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

স্বদেশ প্রতিদিন/কেএইচ


আরও সংবাদ   বিষয়:  লাশ উদ্ধার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close