বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেন ইউসুফ
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ জুন, ২০২৫, ১০:৩২ পিএম আপডেট: ১৩.০৬.২০২৫ ১০:৩৪ PM
ফাইল ছবি

ফাইল ছবি

এতদিন পাকিস্তানের জাতীয় ক্রিকেট একাডেমির কোচের দায়িত্বে ছিলেন মোহাম্মদ ইউসুফ। এবার কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন দেশটির সাবেক এই ক্রিকেটার। ফলে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে তার আর কোনো সম্পর্ক থাকছে না।

ইউসুফের পদত্যাগের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পিসিবি। তবে একটি সূত্রের বরাত দিয়ে ক্রিকেট পাকিস্তান জানিয়েছে, ইউসুফ গত সপ্তাহে পিসিবিতে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

এর আগে পাকিস্তান জাতীয় দলের সঙ্গেও কাজ করেছেন ইউসুফ। সর্বশেষ নিউজিল্যান্ড সফরে পাকিস্তান দলের ব্যাটিং কোচের দায়িত্বে ছিলেন এই সাবেক পাকিস্তানি ক্রিকেটার। যদিও বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠের সিরিজে তিনি কোচিং স্টাফে ছিলেন না।

মূলত পাকিস্তানের তরুণ ক্রিকেটারদের গড়ে তুলতেই ইউসুফের কাঁধে একাডেমির দায়িত্ব বুঝিয়ে দিয়েছিল পিসিবি। তার ব্যাপক অভিজ্ঞতা এবং ট্যাকনিক তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ হতে পারত। তবে ব্যক্তিগত কারণে কাজ চালিয়ে যেতে পারছেন না ইউসুফ।

তবে ইউসুফ সাময়িক সময়ের জন্য বিরতি নিচ্ছেন নাকি পিসিবির অন্য কোনো দায়িত্বে আসবেন তা এখনো জানা যায়নি। ইতোমধ্যেই তিনি ক্রিকেট বোর্ডের সঙ্গে একাধিক জায়গায় কাজ করেছেন।

স্বদেশ প্রতিদিন/কেএইচ


আরও সংবাদ   বিষয়:  ক্রিকেটার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close