বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ইসলামপন্থীদের ঐক্য ও দায়িত্বশীল ভূমিকা সময়ের দাবি : মামুনুল হক
প্রকাশ: শুক্রবার, ১৩ জুন, ২০২৫, ৯:২৯ পিএম

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, "রাজনীতিতে মতভিন্নতা থাকতেই পারে, তবে তা যেন সংঘাতে রূপ না নেয়। ইসলামপন্থীদের মধ্যে বিভক্তি দেশের স্বাধীনতা ও ঈমানি পরিচয়ের জন্য হুমকি। একদলীয় দুঃশাসনের ছায়া রোধে ইসলামপন্থীদের ঐক্য ও দায়িত্বশীল ভূমিকা এখন সময়ের দাবি।"

বৃহস্পতিবার সৌদি আরবের রিয়াদে প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে সভাপতিত্ব করেন রিয়াদ মহানগর শাখার সভাপতি ও দলের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা হুসাইন হাবীবুর রহমান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন। আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা হেদায়াতুল্লাহ হাদী, ঢাকা জেলা উত্তরের সহসভাপতি মাওলানা নূর মোহাম্মদসহ সৌদি আরবে দলের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা।

আন্তর্জাতিক প্রেক্ষাপটে মুসলিম উম্মাহর দুরবস্থার কথা তুলে ধরে তিনি বলেন, ফিলিস্তিন, কাশ্মীর, আরাকানসহ বিশ্বজুড়ে মুসলমানরা নির্যাতিত। মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে ঐক্যের অভাব রয়েছে। বাংলাদেশ যেন অন্তত এই বিভাজনের অংশ না হয়।

তিনি আরও বলেন, খেলাফত মজলিস ইসলামি মূল্যবোধভিত্তিক ইতিবাচক পরিবর্তনে কাজ করছে। শান্তিপূর্ণ, সহনশীল ও ইসলামি আদর্শে রাষ্ট্র গঠনে বৃহত্তর ঐক্য প্রয়োজন।

এ সময় মাওলানা আতাউল্লাহ আমীন বলেন, প্রবাসীদের ভালোবাসা ও আস্থা আমাদের সংগঠনের অগ্রযাত্রাকে শক্তিশালী করবে।

উল্লেখ্য, ১০ জুন মক্কায় হেফাজতে ইসলাম এবং ১১ জুন বাংলাদেশ খেলাফত মজলিস মক্কা মহানগরীর উদ্যোগেও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মামুনুল হক।

স্বদেশ প্রতিদিন/কেএইচ


আরও সংবাদ   বিষয়:  রাজনীতি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close