শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
এয়ার ইন্ডিয়ার দুর্ঘটনাগ্রস্ত বিমানের ব্ল্যাকবক্স উদ্ধার, নিহত বেড়ে ৩০০
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ জুন, ২০২৫, ৯:১০ পিএম

ভারতের গুজরাটের আহমেদাবাদে দুর্ঘটনার কবলে পড়া এয়ার ইন্ডিয়া যাত্রীবাহী বিমানের ব্ল্যাকবক্স উদ্ধার করা হয়েছে। দেশটিতে স্মরণকালের ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রায় ৩০০ জন নিহত হয়েছেন।

সিভিল এভিয়েশন মিনিস্টার (বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী) রাম মোহন নাইডু কিঞ্জরাপু এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ লিখেছেন,‘এয়ারক্রাফ্ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (এএআইবি) ২৮ ঘণ্টার মধ্যে আহমেদাবাদের দুর্ঘটনাস্থল থেকে ফ্লাইট ডেটা রেকর্ডার (ব্ল্যাক বক্স) উদ্ধার করেছে। এটি তদন্তের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ঘটনার তদন্তে এটি ব্যাপকভাবে সহায়তা করবে।’

তবে বিমানের একটি ব্ল্যাক বক্স উদ্ধার করা গিয়েছে না কি দু’টি, তা তার পোস্ট থেকে নিশ্চিত করা যায়নি।

প্লেনে সাধারণত দু’টি ব্ল্যাক বক্স থাকে। এটি ছোট কিন্তু শক্তিশালী ইলেকট্রনিক ডেটা রেকর্ডার। একটি ককপিট থেকে শব্দ রেকর্ড করে, যাতে তদন্তকারীরা পাইলটরা কী বলছেন তা শুনতে পারেন। রেকর্ড হওয়া যে কোনেো অস্বাভাবিক শব্দও শুনতে পারেন। অন্যটি উচ্চতা এবং গতির মতো ফ্লাইট ডেটা রেকর্ড করতে পারে।

প্রসঙ্গত, ভারতের গুজরাটের আহমেদাবাদে স্মরণকালের ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রায় ৩০০ জন নিহত হয়েছেন।

জানা যায়, বিমানে থাকা ২৪২ আরোহীর মধ্যে ২৪১ জনই নিহত হয়েছেন। বিমানটি আছড়ে পড়েছিল সেখানকার বিজে মেডিকেল কলেজের ছাত্রাবাসে। এতে সেখানেও ৫০ জনের বেশি মানুষ মারা গেছেন।

সূত্র : বিবিসি

স্বদেশ প্রতিদিন/কেএইচ


আরও সংবাদ   বিষয়:  বিমান দুর্ঘটনা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close