বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পাংশায় অসচ্ছল পরিবারের মাঝে গরু-ছাগল-ভ্যান বিতরণ
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫, ১১:২৪ পিএম আপডেট: ১২.০৬.২০২৫ ১১:৫৭ PM

রাজবাড়ীর পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নে আর্থিকভাবে অসচ্ছল ১৭ টি পরিবারের মাঝে গরু-ছাগল ও ব্যাটারি চালিত ভ্যান গাড়ি বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার (১২ জুন) বিকেলে ইউনিয়নের কেওয়াগ্রাম লুৎফর রহমান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে প্রান্তিক জনকল্যাণ সংস্থার পক্ষ থেকে গরু-ছাগল ও ভ্যান গাড়ি বিতরণ করা হয়। 

প্রান্তিক জনকল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা অবসরপ্রাপ্ত লে: জেনারেল এস এম মতিউর রহমান (জুয়েল) অনুষ্ঠানে উপস্থিত থেকে ১০ টি ছাগল, ১ টি গাভী, ৬ টি ব্যাটারি চালিত ভ্যান গাড়ি ও ১ টা হুইলচেয়ার বিতরণ করেন। 

এ সময় অবসরপ্রাপ্ত লে: জেনারেল এস এম মতিউর রহমান (জুয়েল) বলেন, সমাজের শৃঙ্খলা ফেরাতে নিজেদের মধ্যে হিংসা বিদ্বেষ পরিহার করতে হবে। সেই সাথে পূর্বের শত্রুতা ভুলে গিয়ে সবাইকে একসাথে বসবাস করতে হবে। 

তিনি আরও বলেন, এখনো কিছু মানুষ মারামারি, লুটপাট, সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছে। তাদেরকে আবারও বলবো এখনও সময় আছে এগুলো বন্ধ করে ভালো মানুষ হয়ে সমাজে বসবাস করবেন। 

প্রান্তিক জনকল্যাণ সংস্থার স্বাবলম্বী প্রকল্পের আওতায় অনুষ্ঠিত গরু-ছাগল ও ভ্যান গাড়ি বিতরণ অনুষ্ঠানে সুধীজন সহ ৫ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। 

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  পাংশা     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close