প্রকাশ: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫, ১১:৩২ পিএম

সংগৃহীত ছবি
ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের আহমেদাবাদে বিধ্বস্ত এয়ার ইন্ডিয়ার বিমানের ২৪২ আরোহীর সবার প্রাণহানির খবরের মাঝে অলৌকিকভাবে ব্রিটিশ-ভারতীয় এক যাত্রীকে জীবিত উদ্ধারের তথ্য নিশ্চিত করেছে পুলিশ।
ভারতীয় একাধিক গণমাধ্যম বলছে, তাদের সংবাদদাতারা হাসপাতালে গিয়ে রমেশের সঙ্গে কথা বলেছেন। তিনি সাংবাদিকদের নিজের প্লেনের বোর্ডিং পাসও দেখিয়েছেন। তিনি জানিয়েছেন, কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ এ দুর্ঘটনা ঘটে যায়।
এসময় তিনি যে বোডিং পাস দেখিয়েছেন সেখানে তার নাম বিশ্বাস কুমার রমেশ এবং আসন নম্বর উল্লেখ করা আছে ১১এ।
আহমেদাবাদের পুলিশ কমিশনার জিএস মালিক দেশটির বার্তা সংস্থা এএনআইকে বলেছেন, ১১এ নম্বর আসনে বসেছিলেন ওই যাত্রী এবং তিনি জীবিত আছেন। ওই ব্যক্তির নাম বিশ্বাস কুমার রমেশ।
জিএস মালিক বলেছেন, ওই যাত্রী বর্তমানে হাসপাতালে রয়েছেন। সেখানে তার চিকিৎসা চলছে। এর আগে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ বিমানের যাত্রীদের যে তালিকা প্রকাশ করেছে সেখানে বিশ্বাস কুমার রমেশের নাম রয়েছে। তিনি ব্রিটিশ নাগরিক।
স্বদেশ প্রতিদিন/এনআর