বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
খিচুড়ি খাওয়াতে গিয়ে শ্বাসনালিতে আটকে শিশুর মৃত্যু
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫, ৯:২৮ পিএম আপডেট: ১২.০৬.২০২৫ ৯:৩৭ PM

লক্ষ্মীপুরে খিচুড়ি খাওয়ানোর সময় শ্বাসনালিতে খাবার আটকে অরি দাস (৮ মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে পৌর শহরের সমসেরাবাদ এলাকায় শিশুটির নানার বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত অরি দাস ফেনী জেলার কার্তিক দাস ও শর্মি দাস দম্পতির সন্তান। ঈদের ছুটিতে মা-বাবার সঙ্গে নানাবাড়ি বেড়াতে এসেছিল সে।

প্রতিবেশী স্বর্ণা দাস বলেন, ‘ঈদের ছুটিতে অরিকে নিয়ে বাবার বাড়িতে এসেছিলেন শর্মি। দুপুরে খিচুড়ি খাওয়ানোর সময় হঠাৎ করে খাবারটি গলায় আটকে যায়। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অরুপ পাল জানান, ‘শিশুটিকে খিচুড়ি খাওয়ানোর সময় অসাবধানতাবশত শ্বাসনালিতে আটকে যায়। এতে শিশুটি মারা যায়। শিশুদের খাওয়ানোর সময় তাড়াহুড়ো না করে ধৈর্য সহকারে খাওয়ানো জরুরি।’

শিশুটির এমন আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

স্বদেশ প্রতিদিন/কেএইচ


আরও সংবাদ   বিষয়:  শিশু   মৃত্যু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close