বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
রাজবাড়ীতে জমি দখলকে কেন্দ্র করে হামলা, চাঁদাবাজির অভিযোগে আটক ২
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫, ৭:২৪ পিএম

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী গ্রামে জমি দখলকে কেন্দ্র করে বহিরাগতদের নিয়ে দোকানে হামলা, ভাঙচুর ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এ ঘটনায় যৌথবাহিনীর অভিযানে দুইজনকে আটক করা হয়েছে।

বুধবার (১১ জুন) সকাল সাড়ে ১০টার দিকে বালিয়াকান্দি বাজারের সোনাপুর রোডে 'আরোগ্য ফার্মেসি'তে হামলার ঘটনা ঘটে। দোকান মালিক ফারুক হোসেন অভিযোগ করেন, ঢাকার স্বর্ণ ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা মো. আকিদুল ইসলাম, বিএনপির সাবেক নেতা খোন্দকার মশিউল আজম চুন্নু, জামায়াত নেতা উসমান গনি মানিক, স্বর্ণ ব্যবসায়ী আশিক মাহমুদসহ ২০-২৫ জন অস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে দোকানে হামলা চালায়।

ফারুকের ভাষ্য অনুযায়ী, চাঁদা না দেওয়ায় তার ওপর হামলা হয়। অভিযুক্তরা অস্ত্রের ভয় দেখিয়ে মারধর করে ও দোকান ভাঙচুর চালায়। তার দাবি, তারা দোকান লুটপাট করে ওষুধ বিক্রির নগদ ৮ লাখ টাকা নিয়ে যায় এবং ৭ দিনের মধ্যে আরও ২ লাখ টাকা চাঁদা দাবি করে। পাশের একটি মিষ্টির দোকানেও লুটপাট চালানো হয়।

আহত অবস্থায় ফারুক হোসেনকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ঘটনায় যৌথবাহিনী অভিযান চালিয়ে মো. আকিদুল ইসলাম (৪২) ও তারেক মিয়া আলমাস (৩৫) নামে দুইজনকে আটক করে বালিয়াকান্দি থানায় সোপর্দ করে। তবে অভিযোগ না থাকায় পুলিশ তাদের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় মামলা দিয়ে বৃহস্পতিবার রাজবাড়ী আদালতে পাঠায়।

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন বলেন, "প্রকৃত ঘটনা উল্লেখ করে অভিযোগ দিতে বলা হয়েছিল, কিন্তু কেউ অভিযোগ করেনি। তাই আটক দুজনকে ১৫১ ধারায় আদালতে পাঠানো হয়েছে।"

স্থানীয় ব্যবসায়ীদের মতে, জমি সংক্রান্ত বিরোধ থেকেই এই সংঘর্ষের সূত্রপাত।

এ বিষয়ে অভিযোগে নাম থাকা চুন্নু ও আশিক মাহমুদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি।

স্বদেশ প্রতিদিন/কেএইচ


আরও সংবাদ   বিষয়:  চাঁদাবাজি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close