শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আজহারুল ইসলামকে রংপুর-২ আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫, ৬:০৭ পিএম আপডেট: ১২.০৬.২০২৫ ৬:১৩ PM

সদ্য মুক্তি পাওয়া জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামকে রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আজ বৃহস্পতিবার (১২ জুর) সকালে রংপুরের তারাগঞ্জে এক সমাবেশে দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি আব্দুল হালিম এই ঘোষণা দেন।

অনুষ্ঠানে জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম বলেন, ‘যারা বলেছিল অমুকের বেটি দেশ ছেড়ে পালায় না, তারাই আজ পালিয়েছে। তাদের ঠিকানা অন্যখানে, একটু শব্দ হলেই তারা সেখানে পালিয়ে যায়। যাদের ঠিকানা অন্যখানে তাদের দিয়ে দেশ ও দেশের মানুষের কোনো উপকার সম্ভব নয়।’

তিনি বলেন, ‘বিগত বছরে আওয়ামী লীগের জুলুম অত্যাচারে শুধু জামায়াতে ইসলামী ক্ষতিগ্রস্ত হয়নি, যারাই মতের বিপক্ষে গেছে তারাই ক্ষতিগ্রস্ত হয়েছে। জামায়াতে ইসলামের নেতারা মৃত্যুকে আলিঙ্গন করেও এদেশ ছেড়ে পালায়নি। যারা জুলুম নির্যাতন চালিয়েছে তারাই পালিয়েছে।’

এ টি এম আজহার বলেন, ‘এ হত্যাকাণ্ডের সঙ্গে যারা যেখানে যেভাবেই জড়িত সরকারকে জানাতে চাই তাদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক। তা না হলে বাংলাদেশ আইনের শাসন থাকবে না। আজকে মানুষ আদালতকে বিশ্বাস করতে শুরু করেছে। আগে আদালত দলীয়ভাবে চলত। এখন আদালত দলীয় মুক্ত হয়েছে। আমার তো রায় হয়ে গিয়েছিল শুধু ফাঁসি কার্যকর করা বাকি। কিন্তু আল্লাহর রহমতে আমি মুক্ত হলাম। আর আমাকে ফাঁসির আসামি হিসেবে ঝোলানোর চেষ্টা করল যে বিচারপতিরা কোথায় আজকে তারা। তাদের আজ খুঁজে পাওয়া যায় না।’

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জড়িত ছিলেন না উল্লেখ করে তিনি বলেন, ‘আজ আমি মুক্ত ও স্বাধীন। আমি আপনাদের কাছে বলতে চাই, যে অপরাধে আমাকে ফাঁসির রায় দেওয়া হয়েছে। আল্লাহর কসম সে অপরাধী আমি সামান্যতম জড়িত ছিলাম না। আমাকে অন্যায়ভাবে করা হয়েছে।’

সমাবেশে স্থানীয় নেতাকর্মীরা ছাড়াও বিপুল সংখ্যক জনতা উপস্থিত ছিলেন। জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা এ টি এম আজহারুল ইসলামকে নিয়ে নির্বাচন ঘিরে সক্রিয়ভাবে মাঠে থাকবে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  রংপুর   আজহারুল ইসলাম   জামায়াতের প্রার্থী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close