বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জনতার হাতে প্রেমিকসহ আপত্তিকর অবস্থায় আটক মহিলা লীগ নেত্রী
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫, ৫:৪২ পিএম

টাঙ্গাইলের ভূঞাপুরে মহিলা আওয়ামী লীগ নেত্রী রেহানা পারভিন (৪০) ও পরকীয়া প্রেমিক বাবলুকে (৪৫) আপত্তিকর অবস্থায় হাতেনাতে আটক করেছেন স্থানীয় লোকজন। পরে পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

বুধবার (১১ জুন) দিবাগত রাতে উপজেলার পলশিয়া গ্রামে রেহানার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। 

রেহানা পারভীন উপজেলার নিকরাইল ইউনিয়নের মহিলা আওয়ামী লীগের সভাপতি ও পলশিয়া গ্রামের মো. শাহ আলমের স্ত্রী। সে দুই সন্তানের জননী। অন্যদিকে প্রেমিক মো. বাবলু একই ইউনিয়নের সার পলশিয়া গ্রামের আব্দুর রশিদের ছেলে। তিনি ‘বাবলু ডেকোরেটর’ নামেই পরিচিত। ৫ সন্তানের জনক তিনি।

স্থানীয়রা জানান, দীর্ঘ দিন ধরে মহিলা নেত্রী রেহানা পারভীন এবং মো. বাবলুর মধ্যে পরকীয়া সম্পর্ক চলে আসছিল। বুধবার দিবাগত রাতে পলশিয়া গ্রামের রেহানার বাড়িতে আপত্তিকর অবস্থায় স্থানীয়রা তাদেরকে হাতেনাতে ধরে ফেলেন এবং  মারধর করেন। এ সময় ঘটনাস্থলে উত্তেজনা সৃষ্টি হয়। উৎসুক জনতা ভিড় জমায় বাড়িতে। পরে স্থানীয় লোকজন থানায় খবর দিলে পুলিশ তাদের উদ্ধার করে। 

এ বিষয়ে ভূঞাপুর থানার এসআই কামরুল ইসলাম বলেন, তাদের মধ্যে অনেক আগে থেকেই অবৈধ সম্পর্ক ছিল। স্থানীয়রা ওঁত পেতে ছিল, যখন বাড়ির ছাদে তারা অবৈধ সম্পর্কে লিপ্ত হয় তখন তারা হাতেনাতে ধরে মারধোর করে। গ্রাম পুলিশ সংবাদ দিলে আমরা তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসি।

ভূঞাপুর থানার ওসি একেএম রেজাউল করিম বলেন, আটককৃত দুইজনকে টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হবে।

আরও সংবাদ   বিষয়:  জনতা   প্রেমিক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close