শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সরকারবিরোধী স্ট্যাটাসের প্রতিবাদ করায় যুবককে কুপিয়ে জখম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫, ১০:৫৯ AM আপডেট: ১২.০৬.২০২৫ ১১:০৯ এএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

পিরোজপুরের নেছারাবাদে ফেসবুকে সরকারবিরোধী স্ট্যাটাস দেওয়ার প্রতিবাদ করায় মো. জসিম হাওলাদার (৩০) নামে এক যুবককে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে কিসলু সিকদার নামের এক ব্যক্তির বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে বুধবার (১১ জুন) রাতে উপজেলার গুয়ারেখা ইউনিয়নের রাজবাড়ী এলাকায়। আহত জসিম গুয়ারেখা ইউনিয়ন মৎস্যজীবী দলের আহ্বায়ক এবং ব্যাসকাঠি গ্রামের মো. বাদশা হাওলাদারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কিসলু সিকদার সম্প্রতি ফেসবুকে সরকার ও এক প্রধান উপদেষ্টাকে নিয়ে কটাক্ষ করে একাধিক পোস্ট দেন। সন্ধ্যায় বাজারে দেখা হলে জসিম তাকে এমন পোস্ট না দেওয়ার অনুরোধ করেন। এতে কিসলু ক্ষিপ্ত হয়ে জসিমকে চড়-থাপ্পড় মারেন এবং ফোনে ডেকে আনেন তার সহযোগীদের।

পরে অভিযুক্ত শফিক সিকদার, নাঈম সিকদার ও শামীম সিকদার মিলে জসিমকে বাড়িতে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন।

পাটিকেলবাড়ি পুলিশ ফাঁড়ির সহায়তায় তাকে উদ্ধার করে প্রথমে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে পরে বরিশালের শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় উন্নত চিকিৎসার জন্য।

নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মিরাজুল ইসলাম বলেন, ‘রোগীর মুখ ও পিঠে ধারালো অস্ত্রের একাধিক আঘাত রয়েছে। তার অবস্থা গুরুতর।’

অভিযুক্ত কিসলু সিকদারের মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া গেছে।

এ বিষয়ে নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বনি আমিন বলেন, ‘ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন। অভিযোগ প্রমাণিত হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে নজরদারি বাড়ানো হয়েছে।

স্বদেশ প্রতিদিন/এমএম


আরও সংবাদ   বিষয়:  সরকারবিরোধী স্ট্যাটাস  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close