শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অ্যাপল আনছে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর নতুন সিরি      ● বিশ্ববাজারে বাড়ল তেলের দাম      ● ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩      ● মীরসরাইয়ে সার পাচারের চেষ্টা, চার ট্রাক ও ফিশিং বোট জব্দ      ● গানের মঞ্চ থেকে রুপালি পর্দার নায়ক জাফর ইকবাল      ● জরুরি ভিত্তিতে কৃষি শ্রমিকদের ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া      ● এসি বাসের ভাড়া বেড়েছে ২০০ টাকা      ● জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের প্রতিনিধি অনুপস্থিত      ● গ্যাসের চাপ নিয়ে সুখবর দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী      ● ড. খলিলুর রহমানের সাফল্য কামনা করলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী      ● ঘরে ঘরে জ্বর, ডেঙ্গু পরীক্ষায় বাড়ছে সচেতনতা      ● আজ বিশ্ব ফুসফুস দিবস      
‘চাঁদাবাজ সন্ত্রাস মাদক ব্যবসায়ী বালুদস্যুদের সাথে কখনোই আপোষ করবো না’
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ জুন, ২০২৫, ৫:২৮ পিএম আপডেট: ১১.০৬.২০২৫ ৫:৪৯ PM
বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লে. জেনারেল এস এম মতিউর রহমান।

বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লে. জেনারেল এস এম মতিউর রহমান।

বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লে. জেনারেল এস এম মতিউর রহমান বলেছেন, চাঁদাবাজ, সন্ত্রাস, মাদক ব্যবসায়ী, লুটপাটকারী, বালুদস্যু এমনকি দুর্নীতি পরায়ণ ব্যক্তিদের সাথে আমি কখনোই আপোষ করবো না। এমনকি এই ধরনের মানুষের সাথে এক স্থানে বসে খেতেও রাজি না।

আজ বুধবার (১১ জুন) সকাল ১১টায় পাংশা উপজেলা শিল্পকলা একাডেমীতে রাজবাড়ী জেলা অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ সংস্থার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে লে. জেনারেল এস এম মতিউর রহমান (অব) আরো বলেন, “রাজনীতির বিষয়ে আমি এখনো কোন সিদ্ধান্ত নেইনি। তবে দেশ ও দেশের মানুষের জন্য যদি কখনো রাজনীতি করতে হয় আমি করবো।”

তিনি বলেন, “আমি রাজনীতি করি বা না করি যারা চাঁদাবাজি করছে, এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছে, মাদক দিয়ে সমাজ কে খারাপের দিকে নিয়ে যাচ্ছে, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে, লুটপাট চালাচ্ছে, বেআইনি ভাবে জমি দখল করছে তাদের বিরুদ্ধে আমি সামাজিক ভাবে আন্দোলন করবো। এই আন্দোলন আমি যতদিন বেঁচে থাকবো চালিয়ে যাবো। আমার এই আন্দোলনে কেউ থাকুক বা না থাকুক আমি একা হলেও চালিয়ে যাবো।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ সংস্থার উপদেষ্টা, বিশিষ্ট শিল্পপতি, আলহাজ্ব মো. মুজাহিদুল ইসলাম প্রমুখ। এছাড়া, ঈদ পুনর্মিলনী এই অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের অবসরপ্রাপ্ত সেনাসদস্যসহ সুধীজন উপস্থিত ছিলেন।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  চাঁদাবাজ   সন্ত্রাস   মাদক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close