শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নদী ভাঙ্গন রোধে ক্রসডেম নির্মাণ ও ব্লক স্থাপনের দাবিতে জামায়াতের পদযাত্রা
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ জুন, ২০২৫, ৪:৪৭ পিএম
নদী ভাঙ্গন রোধ এবং নদীতে ব্লগ স্থাপনের দাবিতে পদযাত্রা করেছে জামায়াত।

নদী ভাঙ্গন রোধ এবং নদীতে ব্লগ স্থাপনের দাবিতে পদযাত্রা করেছে জামায়াত।

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় নদী ভাঙ্গন রোধে দ্রুত ক্রস ড্যাম নির্মাণ, বামনী খালের উপর নির্মিত সুইচগেট খুলে দেওয়া এবং নদীতে ব্লগ স্থাপনের দাবিতে পদযাত্রা করেছে জামায়াতে ইসলামী।

আজ বুধবার (১১ জুন) দুপুরের দিকে উপজেলার চরএলাহী বাজারের কাছে নদী ভাঙ্গন কবলিত এলাকায় ওই পদযাত্রা অনুষ্ঠিত হয়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, পদযাত্রা উপলক্ষে সকাল থেকে জামায়াতে ইসলামীর কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিট থেকে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা চরএলাহী বাজারে সমবেত হতে থাকেন। বেলা ১২টার দিকে তারা চরএলাহী বাজার থেকে নদী ভাঙ্গন এলাকার উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেন। দলীয় নেতাকর্মীরা প্রায় এক কিলোমিটার সড়কে পায়ে হেঁটে চরএলাহী ঘাট সংলগ্ন বামনি নদীর ভাঙ্গন কবলিত এলাকায় গিয়ে পদযাত্রা শেষ করেন।

জামায়াতের আমির ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী ৫ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী অধ্যক্ষ মো. বেলায়েত হোসেন বলেন, “দীর্ঘদিন ধরে চরএলাহী চরহাজারী ও মুছাপুর এলাকার বাসিন্দারা বামনী নদী ও ছোট ফেনী নদীর ভাঙ্গনের কবলে পড়ে সর্বশান্ত। এরই মধ্যে বামনী নদীর ভাঙ্গনে চরএলাহী ইউনিয়নের প্রায় দশ হাজার পরিবার গৃহহীন হয়েছে। ২৫ হাজার একরের বেশি ফসলে জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। নদীর ভাঙ্গনের তীব্রতা প্রতিনিয়ত বাড়ছে। জামায়াতে ইসলামের পক্ষ থেকে এরমধ্যে পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সঙ্গে সাক্ষাৎ করে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। কিন্তু অদ্যবধি সরকারের পক্ষ থেকে নদী ভাঙ্গন রোধে কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি।”

দাবি জানিয়ে বেলায়েত হোসেন আরো বলেন, “নদী ভাঙ্গন রোধে অবিলম্বে ক্রসডেম নির্মাণ, বামনী খালে নির্মিত সুইচগেট খুলে দেওয়া এবং নদী ভাঙ্গন স্থায়ীভাবে বন্ধ করতে নদীর তীরে ব্লক স্থাপনের জন্য আমরা সরকারের নিকট দাবি জানাচ্ছি।” 

উপজেলা জামায়াতের প্রচার সম্পাদক ও চরএলাহী ইউনিয়ন জামায়াতের আমির আইউব আলীর সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা জামায়াতের আমির মোশাররফ হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মিজানুর রহমান।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  নোয়াখালী   নদী   জামায়াত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close