শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ইমিগ্রেশন চেকপোস্টে ‘ওমিক্রন’ সতর্কতা জোরদার, নেই স্বাস্থ্যবিধি মানার প্রবণতা
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ জুন, ২০২৫, ৪:৩৪ পিএম
 ‘ওমিক্রন’-এর বিস্তার রোধে সাতক্ষীরার ভোমরা ইমিগ্রেশন চেকপোস্টে স্বাস্থ্যবিধি নিশ্চিতে জোর তৎপরতা চলছে।

‘ওমিক্রন’-এর বিস্তার রোধে সাতক্ষীরার ভোমরা ইমিগ্রেশন চেকপোস্টে স্বাস্থ্যবিধি নিশ্চিতে জোর তৎপরতা চলছে।

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’-এর বিস্তার রোধে সাতক্ষীরার ভোমরা ইমিগ্রেশন চেকপোস্টে স্বাস্থ্যবিধি নিশ্চিতে জোর তৎপরতা চলছে। কিন্তু ভারত থেকে আগত যাত্রীদের অনেকের মুখেই দেখা যায়নি মাস্ক, এমনকি দায়িত্বে থাকা কিছু বিজিবি সদস্যকেও দেখা গেছে স্বাস্থ্যবিধি উপেক্ষা করতে।

আজ বুধবার (১১ জুন) দুপুরে সরেজমিনে ঘুরে দেখা যায়, ইমিগ্রেশন চেকপোস্টে যাত্রীদের মধ্যে স্বাস্থ্যবিধি মানার প্রবণতা আশঙ্কাজনকভাবে কম। অনেকেই মাস্ক না পরে প্রবেশ ও প্রস্থান করতে দেখা যাচ্ছে। অধিকাংশ যাত্রী সামাজিক দূরত্বের বালাই না রেখে অবস্থান করছেন।

উল্লেখ্য, স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে মাস্ক পরিধান, নিয়মিত হাত ধোয়া এবং সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়ে যাত্রী ও কর্তব্যরতদের বারবার সচেতন করা হলেও তা মানার প্রবণতা অনেকের মধ্যেই দেখা যাচ্ছে না।

স্থানীয়দের মতে, আন্তর্জাতিক চেকপোস্ট হওয়ায় ভোমরায় সর্বোচ্চ সতর্কতা থাকা উচিত। স্বাস্থ্যবিধি উপেক্ষা করা হলে যেকোনো সময় বড় ধরনের সংক্রমণের ঝুঁকি তৈরি হতে পারে।

চেকপোস্টে দায়িত্বপ্রাপ্ত ইমিগ্রেশন কর্মকর্তা তুফান মন্ডল স্বদেশ প্রতিদিনকে বলেন, “প্রতিদিন গড়ে ৩০০ পাসপোর্টধারী যাত্রী যাতায়াত করেন এই চেকপোস্ট দিয়ে। তাদের স্বাস্থ্য পরীক্ষা ও তথ্য সংরক্ষণের কাজ নিয়মিত চলছে। মেডিকেল টিম সার্বক্ষণিকভাবে মাঠে রয়েছে।”

স্বাস্থ্য সহকারী মনিরুজ্জামান বলেন, “আজ দুপুর ১টা পর্যন্ত ৬০ জন যাত্রীর স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে। আগের দিন ৮২ জনকে পরীক্ষা করা হয়। যাত্রীদের নাম, পাসপোর্ট নম্বর ও স্বাস্থ্য সংক্রান্ত তথ্য রেকর্ডে রাখা হচ্ছে ভবিষ্যতের জন্য।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস

আরও সংবাদ   বিষয়:  ওমিক্রন   স্বাস্থ্যবিধি   করোনা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close