প্রকাশ: বুধবার, ১১ জুন, ২০২৫, ১০:০৫ AM

আড়াই ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল শুরু হয়েছে। দাবি নিয়ে আলোচনায় বাসার আশ্বাসের পর আন্দোলনকরীরা অবরোধ তুলে নিলে বুধবার (১১ জুন) সকাল পৌনে ৯টায় ট্রেন চলাচল শুরু হয়। এ সময় নন্দনগাছি স্টেশন থেকে সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যায়।
এর আগে, স্টেশন সংস্কার ও আন্তঃনগর ট্রেন থামানোর দাবিতে সকাল সাড়ে ৬টার দিকে সাগরদাড়ি এক্সপ্রেস থামিয়ে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। এতে করে মধুমতি এক্সপ্রেস শরদাহ রোড, বনলতা এক্সপ্রেস হরিয়ান, সিল্কসিটি এক্সপ্রেস ও মহানন্দ রাজশাহী রেলওয়ে স্টেশনে থেমে যায়। একইসঙ্গে রাজশাহী থেকে বিভিন্ন গন্তব্যে ছাড়া চারটি ট্রেন রাজশাহীর বিভিন্ন স্টেশনে থেমে ছিল।
ঘটনাস্থলে এসে বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মি আক্তার বলেন, আমরা তাদের দাবিগুলো শুনবো। এরপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব।
স্বদেশ প্রতিদিন/এনআর