শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জামায়াত ক্ষমতায় গেলে অমুসলিমরা বেশি নিরাপত্তা পাবে : আতাউর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১১ জুন, ২০২৫, ১১:২৫ AM
কসবা-আখাউড়া সংসদীয় আসনের সংসদ সদস্য প্রার্থী মো. আতাউর রহমান সরকার

কসবা-আখাউড়া সংসদীয় আসনের সংসদ সদস্য প্রার্থী মো. আতাউর রহমান সরকার

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সেক্রেটারি ও কসবা-আখাউড়া সংসদীয় আসনের সংসদ সদস্য প্রার্থী মো. আতাউর রহমান সরকার বলেছেন, “জামায়াতে ইসলামী ক্ষমতা গেলে অমুসলিমরা সবচেয়ে বেশি নিরাপত্তা পাবে। তাদের নাগরিক অধিকার নিশ্চিত করা হবে। দেশ গড়ার কাজে তাদেরকে সম্পৃক্ত করা হবে।”

গতকাল মঙ্গলবার (১০ জুন) বিকাল ৫টায় আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়ন আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

আতাউর রহমান সরকার বলেন, “৫৪ বছরে দেশকে যারা শাসন করেছে তারা নিজেদেরকে রাজা আর জনগণকে প্রজা মনে করতো। এখন সময় এসেছে নতুন বন্দোবস্ত এর মাধ্যমে এটা ভেঙে নতুন এক সমাজ কায়েমের। এক্ষেত্রে দেশ গড়ার জন্য জামায়াতে ইসলামীই সবচেয়ে বিশ্বস্ত এবং দায়িত্বশীল সংগঠন।”

তিনি আরো বলেন, “আল্লাহর আইন ও সৎ লোকের শাসন কায়েম ব্যতিত এদেশের মানুষের মুক্তি আসবেনা।” 

প্রসঙ্গত, তিনি জামায়াতকে একটি বারের জন্য হলেও রাষ্ট্রীয় ক্ষমতায় পাঠানোর জন্য আহবান জানান। ঈদ পূর্ণমিলনী শেষে কর্মমঠ বাজারে গনসংযোগ করেন আতাউর রহমান সরকার।

মনিয়ন্দ ইউনিয়ন আমীর মোহাম্মদ সানাউল্লাহর সভাপতিত্বে কর্মমঠ বাজার মাঠে আয়োজিত বিশাল ঈদ পুনর্মিলনীতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাক্ষণবাড়িয়া জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য কাজী সিরাজুল ইসলাম সহ আখাউড়া উপজেলা জামায়াতের আমীর ইকবাল হোসেন ভুইয়া, সেক্রেটারি বোরহান উদ্দিন খান, কসবা পৌর আমীর হারুন অর রশিদ, আখাউড়া পৌরসভা আমীর মোরশেদুল আলম, সাবেক শিবির নেতা সাদেকুল ইসলাম প্রমুখ।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  জামায়াত   ক্ষমতা   আতাউর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close