মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অভিযোজন অর্থায়ন তিনগুণের দাবিতে সরব বাংলাদেশ      ● ৩০ কোটি বাড়িতে সৌরবিদ্যুৎ পৌঁছে দেওয়ার বৈশ্বিক উদ্যোগে যোগ দিল বাংলাদেশ      ● ইসরায়েলি কারাগারে কোরআনের হাফেজা হলেন ফিলিস্তিনি তরুণী      ● ই-ক্লাবের প্রেসিডেন্ট আব্দুল্লাহ সাফি, সেক্রেটারি রাবেয়া খাতুন লাকি      ● ফতুল্লায় মাদরাসায় আগুন, ৩ দিনের মধ্যে প্রতিবেদন দিতে তদন্ত কমিটি গঠন      ● ৫১ জেলা স্টেডিয়ামের সংস্কার ও আধুনিকায়ন করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান      ● পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই দেশের আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● চট্টগ্রামে তেলের গুদামে আগুন      ● গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন      ● সরকারি দপ্তরে ৫ লাখের বেশি শূন্যপদ পূরণে ৩ মেয়াদি পরিকল্পনা      ● শেখ হাসিনার ‘প্রত্যর্পণ’ আইন অনুযায়ী সমাধান হবে : জয়সওয়াল      
১২ জনকে জোরপূর্বক পুশ-ইন বিএসএফের
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ জুন, ২০২৫, ৪:০১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আবারো বাংলাদেশে পুশ-ইন। এবার মেহেরপুরের মুজিবনগরের আনন্দবাস সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১২ জনকে জোরপূর্বক বাংলাদেশে পুশ-ইন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। 

আজ মঙ্গলবার (১০ জুন) ভোরে আনন্দবাস সীমান্তে এ ঘটনা ঘটে। তারা দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভারতে অবস্থান করছিলেন বলে জানা যায়।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) আনন্দবাস ক্যাম্প সূত্রে জানা যায়, ভোরে ভারতের পশ্চিমবঙ্গ সীমান্ত হয়ে সোনাপুর মাঝপাড়া সীমান্ত পয়েন্ট দিয়ে বিএসএফ সদস্যরা বাংলাদেশি ১২ নাগরিককে ঠেলে দেয়। বিজিবি সদস্যরা তাদের সীমান্ত এলাকায় দেখতে পেয়ে আটক করে ক্যাম্পে নিয়ে যায়।

আটকরা জানান, কয়েক বছর আগে জীবিকার সন্ধানে তারা ভারতের হরিয়ানা রাজ্যে যান। সেখানে তারা দিনমজুর, হোটেল কর্মী ও কৃষিকাজে নিয়োজিত ছিলেন। এক সপ্তাহ আগে ভারতীয় পুলিশ তাদের আটক করে বহরমপুর জেলে রাখে। সেখান থেকেই বিএসএফ তাদের সীমান্তে এনে পুশ-ইন করে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার নাজমুল হাসান বলেন, “আটকদের মধ্যে নারী ও শিশু রয়েছে। তারা দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভারতে অবস্থান করছিলেন। বৈধ কাগজপত্র না থাকায় ভারতীয় কর্তৃপক্ষ তাদের আটক করে ফেরত পাঠিয়েছে। অধিকাংশের বাড়ি কুড়িগ্রাম জেলায়।”

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, “বিজিবির পক্ষ থেকে ১২ জনকে থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের যাচাই-বাছাই চলছে। প্রাথমিক তথ্য যাচাই শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  বিএসএফ   ভারত   পুশ-ইন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close