প্রকাশ: মঙ্গলবার, ১০ জুন, ২০২৫, ২:০০ পিএম

ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন এর দ্বি-বার্ষিক কাউন্সিল
পটুয়াখালী জেলার দুমকি উপজেলা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন এর দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (৯ জুন) বিকাল ৫টায় উপজেলার হাঙ্গার হ্যাসেল রেষ্টুরেন্টে এ কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়। সভাপতি পদে ইঞ্জিনিয়ার সহিদুল ইসলাম খোকন, সাধারন সম্পাদক পদে আবদুল্লাহ্ আল মামুন ও সাংগঠনিক সম্পাদক পদে ফরহাদ হোসেন জুয়েল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
কাউন্সিল সভায় প্রথমার্ধে সংগঠনটির সভাপতি ইঞ্জিনিয়ার মো. কামাল হোসেন এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার মো. সহিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ইঞ্জিনিয়ার আবুল খায়ের, ইঞ্জিনিয়ার হাসান মাহমুদ জুয়েল মৃর্ধা, ইঞ্জিনিয়ার মানিক হাওলাদার, ইঞ্জিনিয়ার রাজিবুল ইসলাম রন্টি, ইঞ্জিনিয়ার রাহাত প্রমুখ।