বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের বৈঠক টার্নিং পয়েন্ট হতে পারে : ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১০ জুন, ২০২৫, ১:৪৭ পিএম

লন্ডনে প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক রাজনীতির জন্য টার্নিং পয়েন্ট হতে পারে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎ হচ্ছে আগামী ১৩ জুন। লন্ডনের স্থানীয় সময় সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী এই বৈঠক অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, তাদের এ সাক্ষাৎকে স্থায়ী কমিটির পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছে। প্রত্যাশা করছি যে, এর মাধ্যমে বাংলাদেশের যে রাজনৈতিক সংকটগুলো আছে, তা কাটিয়ে উঠতে পারে। একইসঙ্গে ব্যক্তিগতভাবে মনে করছি, সাম্প্রতিককালের রাজনৈতিক যে প্রেক্ষাপট... এ অবস্থায় সেটি একটা বড় ইভেন্ট, এটি একটি টার্নিং পয়েন্ট হতে পারে। যদি সব কিছু সঠিকভাবে চলে তাহলে নিঃসন্দেহে এটি একটি টার্নিং পয়েন্ট হতে পারে। 

ফখরুল বলেন, সরকারের প্রধান উপদেষ্টা যে হোটেলে থাকবেন, সেখানে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। সাক্ষাৎ হওয়াটা একটি বড় ইভেন্ট বলে আমি মনে করি। মেজর পলিটিক্যাল ইভেন্ট। অনেক সমস্যার সমাধান হয়ে যেতে পারে, অনেক কিছু সহজ হতে পারে। নতুন ডাইমেনশনের সৃষ্টি হতে পারে। এটা নির্ভর করবে আমাদের নেতৃবৃন্দের ওপরে যে, তারা এটি কীভাবে সম্ভাবনার দিকে নিয়ে যাবে।

বিএনপি মহাসচিব বলেন, বিএনপি বিপ্লবী দল নয়, নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে চায়। যে কোনো সময় ভোটের প্রস্তুতির জন্য প্রস্তুত বিএনপি।

স্বদেশ প্রতিদিন/এনআর


আরও সংবাদ   বিষয়:  প্রধান উপদেষ্টা   তারেক রহমান   ফখরুল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close