বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
‘এবারের ছাত্রনেতাদের মতো বিতর্কিত কেউ হয়নি, এরা দেশের জন্য নিরাপদ নয়’
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ জুন, ২০২৫, ১:১৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দ্যা ফাইন্যান্সিয়াল পোস্টের প্রধান সম্পাদক এম এ আজিজ বলেছেন, ৫২ সাল থেকে ২৪ সাল পর্যন্ত সকল আন্দোলনে ছাত্ররা অগ্রভাগে ছিল। কিন্তু এবারের ছাত্রনেতারা যতটা বিতর্কিত হয়েছে আগের কোনো ছাত্রনেতা এতো বিতর্কিত হননি। আমার পরিষ্কার বক্তব্য— এরা দেশের জন্য নিরাপদ নয়। 

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশো অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
 
এম এ আজিজ বলেন, ছাত্ররা প্রতিটা মন্ত্রণালয়ে বসেছে, অনেক আগের হুজুরও এখন ছাত্র বনে গেছেন। ৪০০ কোটি টাকা নিয়ে গেছেন। ভিএইট কার (বিলাসবহুল গাড়ি) ছাড়া চলতে পারেনা। হেলিকপ্টার ছাড়া চলতে পারেনা। ছয় দিনে কতবার হেলিকপ্টারে চড়েছে? সরকার পাল্টালে এগুলোর অডিট হবে না? তখন কী জবাব দিবে? 

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ফ্যাসিস্ট সরকারের মতো এক্সিকিউটিভ অর্ডারে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করল কেন? আইনের মাধ্যমে কেন করল না? তাহলে তো এই সরকারও একই পথ অনুসরণ করল। 

গণজাগরণ মঞ্চ ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গণজমায়েত প্রসঙ্গে তিনি বলেন, ওটাও সরকারি কনসার্ট ছিল, এটাও সরকারি কনসার্ট। বরং গণজাগরণ মঞ্চ এর চেয়ে বড় শক্তি ছিল। যদি জনগণের দাবির কথা বলেন গণজাগরণ মঞ্চে ব্লগার ছিল, ছাত্রলীগ ছিল এবং যত বাম রাজনীতিবিদ সবাই ছিল।

এম এ আজিজ বলেন, আজকে এই গণহত্যার যদি বিচার হয় তাহলে ৭১-এর গণহত্যার বিচার হবে না কেন? মাহফুজ আলম তো ঠিক বলছিল— এটা তো ইসলামপন্থীদের আন্দোলন ছিল। এখানে শুধু হাসনাত আব্দুল্লাহকে সামনে রেখেছে। যেমনটা গণজাগরণ মঞ্চে ইমরান এইচ সরকারকে রাখা হয়েছিল। সে সময় কাদের মোল্লাকে ফাঁসি দিতে আইন বদলানো হয়েছিল, আর এখন আইন বদলে আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেন।

সূত্র: কালের কণ্ঠ

স্বদেশ প্রতিদিন/এনআর


আরও সংবাদ   বিষয়:  ছাত্রনেতা   বিতর্কিত   নিরাপদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close