বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
উদ্ধার করা সেই স্নাইপারের মালিক ছাত্রলীগ করতেন
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ জুন, ২০২৫, ৯:৩৬ পিএম আপডেট: ০৯.০৬.২০২৫ ৯:৪৫ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নড়াইলের কালিয়া উপজেলায় এক যুবকের বাড়িতে অভিযান চালিয়ে একটি উন্নতমানের স্নাইপার নাইট্রো রাইফেল উদ্ধার করেছে যৌথবাহিনী।

আজ সোমবার (৯ জুন) ভোর ৪টায় অভিযান চালিয়ে রাইফেলটি উদ্ধার করা হয়। এর আগে গতকাল রবিবার (৮ জুন) মধ্যরাত থেকে এ অভিযান শুরু হয়। অভিযুক্ত সোহান মোল্যা (২৬) নামের পুরুলিয়া গ্রামের আবুল কালাম মোল্যার ছেলে। তিনি খুলনার একটি কলেজের শিক্ষার্থী। এলাকায় তিনি ছাত্রলীগের নেতা হিসেবে পরিচিত।

জানা যায়, টেলিস্কোপিক সাইট ও সাইলেন্সারযুক্ত ৪ দশমিক ৫ ক্যালিবারের স্নাইপার রাইফেলটি ব্যবহার করে তিনি এলাকাবাসীকে হুমকির মুখে রেখেছিলেন। গোয়েন্দা তথ্য ও নজরদারির ভিত্তিতে নড়াইল ও কালিয়া সেনা ক্যাম্প যৌথভাবে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সোহানের বাড়ি ঘিরে ফেলে সেনাবাহিনী এবং তল্লাশি চালিয়ে তার বিছানার নিচ থেকে অস্ত্রটি উদ্ধার করে। অভিযানের খবর পেয়ে সোহান ও তার বাবা আগেই বাড়ি ছেড়ে পালিয়ে যান।

স্থানীয় ওয়ার্ড মেম্বার মো. কোবাদ বলেন, “সে কমিটিতে আছে কি না বলতে পারি না। তবে এলাকায় সে নিজেকে ছাত্রলীগের নেতা বলে পরিচয় দিত।”

উপজেলার ২নং পুরুলিয়া ইউনিয়নের চেয়্যারম্যান আমিরুল ইসলাম মনি বলেন, “সোহানের বাবাকে চিনি, তাকে ভালো চিনি না। শুনেছি সে ছাত্রলীগের সঙ্গে জড়িত।”

কালিয়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, “উদ্ধার করা অস্ত্রটি কালিয়া থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী। এ বিষয়ে যাচাই-বাছাই করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  স্নাইপার   ছাত্রলীগ   উদ্ধার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close