বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      
কৃষকের অর্ধগলিত লাশ উদ্ধার
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ জুন, ২০২৫, ৯:১২ পিএম
গাছের সাথে ফাঁসিতে ঝুলানো লাশ

গাছের সাথে ফাঁসিতে ঝুলানো লাশ

কুমিল্লার তিতাস উপজেলার মাছিমপুর গ্রামের একটি কবরস্থান থেকে এক কৃষকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার (৯ জুন) দুপুরে উপজেলার কলাকান্দি ইউনিয়নের ৩নং ওয়ার্ড মাছিমপুর গ্রামের ছমুরউদ্দিন বাগ কবরস্থানের গাছের সাথে ফাঁসিতে ঝুলানো অবস্থায় থেকে তার লাশটি উদ্ধার করা হয়। নিহত মো. মুর্শিদ (৫৫) মাছিমপুর গ্রামের পশ্চিম পাড়ার মৃত তাজির মিয়ার ছেলে। সে পেশায় একজন কৃষক ছিলো।

নিহতের স্ত্রী শাহিনা বলেন, “ঈদের একদিন আগে আমার কাছ ১৬'শ টাকা নিয়ে নতুন ফতুয়া, লুঙ্গি ও জুতা কিনে আনে এবং সেগুলো পড়ে ঈদের নামাজ পড়ে সকাল ১০ টায় ঘর থেকে বের হয়ে আর বাড়ি ফিরে আসেননি। পরে খোঁজাখুঁজি করে তাকে পাই নাই, আজ দুুপুরে শুনি আমাদের বাড়ির পশ্চিম পাশে কবরস্থানে গাছের ডালে এক ব্যক্তির লাশ ফাঁসিতে ঝুলছে। গিয়ে দেখি আমার স্বামীর পোশাক ও জুতা এই বলে কান্নায় ভেঙে পড়েন শাহিনা।”

কি কারনে আত্মহত্যা করতে পারে বলে জানতে চাইলে তিনি বলেন, “আমাদের কাছে থেকে কয়েকজন গরু বাবাদ কিছু টাকা পাবে। তা নিয়ে আমাদের মধ্যেই সামান্য কথা কাটাকাটি হয়, এছাড়া আর কিছু হয়নি।”

পুলিশ জানায়, মুর্শিদ মিয়ার মৃত্যু দুই থেকে তিনদিন আগেই হয়েছে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। লাশের গায়ের পোশাক ও জুতা দেখে এটি কৃষক মুর্শিদ মিয়ার লাশ বলে শনাক্ত করেন তার পরিবার।

তিতাস থানার এসআই কমল চন্দ্র সাহা বলেন, “উদ্ধারকৃত লাশটি কৃষক মুর্শিদের বলে শনাক্ত করেছে তার পরিবার। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  তিতাস   লাশ   কৃষক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close