বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
খেলাধুলা তরুণ প্রজন্মকে মাদক ও অন্যায় থেকে দূরে রাখে : শিমুল বিশ্বাস
পাবনা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ জুন, ২০২৫, ৯:১৯ পিএম আপডেট: ০৯.০৬.২০২৫ ৯:৩০ PM
রাধানগর মজুমদার একাডেমির প্রাক্তন ছাত্রদের (২০তম ও ২২তম ব‍্যাচ) ‘ফুটবল টুর্নামেন্ট-২৫’

রাধানগর মজুমদার একাডেমির প্রাক্তন ছাত্রদের (২০তম ও ২২তম ব‍্যাচ) ‘ফুটবল টুর্নামেন্ট-২৫’

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও শ্রমিক দলের প্রধান সমন্বয়ক এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, “তরুণরাই এদেশের সবচেয়ে বড় শক্তি। দেশ গড়ার বড় হাতিয়ার তরুণদের অংশগ্রহণে উজ্জীবিত হবে পুরো জাতি।”

আজ সোমবার (৯ জুন) সকাল ১০টায় পাবনার প্রাচীন ও ঐতিহ্যবাহী স্কুল রাধানগর মজুমদার একাডেমির প্রাক্তন ছাত্রদের (২০তম ও ২২তম ব‍্যাচ) ‘ফুটবল টুর্নামেন্ট-২৫’ উদ্বোধন অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, “সকল ক্ষেত্রে তরুণদের সঠিক পথে পরিচালিত করতে পারলে আমরা ভবিষ্যতের জন্য একটি নতুন বাংলাদেশ রেখে যেতে পারবো। যাতে তারা একটি সুখী সমৃদ্ধ দেশের নাগরিক হিসেবে পরিচয় বহন করতে পারে।আগামীর বাংলাদেশ গড়তে ও দূর্নীতিবাজ জুলুমকারীদের রুখতে তরুণদের অংশগ্রহণ এর কোন বিকল্প নেই। সেই তরুণদের সঠিক পথে পরিচালিত করে সুস্থ ধারার সংস্কৃতি। খেলাধুলা তরুণ প্রজন্মকে মাদক ও অন্যায় থেকে দূরে রাখে।”

এরপর তিনি স্কুলের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি ফুটবল ম্যাচ উদ্বোধন করেন এবং ম্যাচটি উপভোগ করেন। খেলা শেষে তিনি বিজয়ী ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন। এবং তিনি এমন সব ভালো কাজের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সংযুক্ত থাকার আশাবাদ ব্যক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন পাবনা সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. রেহানুল ইসলাম বুলাল, পাবনা জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মো. জহুরুল ইসলাম সহ স্কুলের শিক্ষক, প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীরা।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  খেলাধুলা   তরুণ   বিএনপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close