প্রকাশ: সোমবার, ৯ জুন, ২০২৫, ৬:৫৯ পিএম

সংগৃহীত ছবি
রৌমারীতে চাচার সাথে মাছ ধরতে গিয়ে প্রথম শ্রেণী পড়ুয়া এক শিশুর মত্যু হয়েছে।
আজ সোমবার (৯ জুন) সকাল সাড়ে ১০ টায় উপজেলার রৌমারী সদর ইউনিয়নের চাঁন্দার চর এলাকার সীমান্ত সংলগ অলরকুড়া নামক স্থানে এ ঘটনা ঘটে। মৃত শিশু ওয়াজকুরানি (৫) একই ইউনিয়নের চর নতুন বন্দর গ্রামের লেবু মিয়ার ছেলে বলে জানা যায়।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, শিশুর চাচা আঙ্গুর মিয়া চাঁন্দার চর এলাকার সীমান্ত সংলগ অলরকুড়ায় মাছ ধরতে যায়। ওয়াজকুরানি ও তার চাচাতো ভাই মিলে সবার অজান্তে চাচার পিছনে রওনা হয় ও তারা দুইজনেই অলরকুড়ার কিনার দাড়ায়। এসময় পা পিছলে গিয়ে ওয়াজকুরানি পানিত ডুবে যায়। সাথে সাথে অন্যান্যরাসহ পানির নিচে খোঁজাখুঁজির কিছুক্ষণ পর শিশুটিক উদ্ধার করতে সক্ষম হয়। এরপর তাকে রৌমারী উপজেলা স্বাস্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি হলে জামালপুর সদর হাসপাতালে রেফার্ড করেন।
রৌমারী সদর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক পানিতে ডুবে শিশুটির মত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
রৌমারী থানার অফিসার ইনচার্জ (ভার:)কর্মকর্তা নদনাল চৌধুরী বলেন, “পরিবারের কোন অভিযোগ না থাকায় ও স্থানীয় জনপ্রতিনিধিদের অনুরোধে লাশ দাফন করার অনুমতি দেওয়া হয়েছে।”