বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
‘মানুষ রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন চায়’
আশুগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ জুন, ২০২৫, ৬:৪৩ পিএম আপডেট: ০৯.০৬.২০২৫ ৬:৫২ PM
জামায়াতে ইসলামীর প্রতি অকুন্ঠ ভালবাসা ও সমর্থন ঈর্ষণীয়ভাবে বেড়ে চলছে মানুষের

জামায়াতে ইসলামীর প্রতি অকুন্ঠ ভালবাসা ও সমর্থন ঈর্ষণীয়ভাবে বেড়ে চলছে মানুষের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আমীর, অধ্যক্ষ মাওলানা মুবারক হোসাইন বলেছেন, “দেশের মানুষ রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন দেখতে চায়, তাই জামায়াতের সমর্থন ঈর্ষণীয়ভাবে বেড়ে চলছে। তারা সরকারে গিয়ে আর ফ্যাসিবাদের উত্থান দেখতে চায় না।”

আজ সোমবার (০৯ জুন) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে স্থানীয় রওশন আরা জলিল বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত ঈদ পূর্নমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

সংসদ নির্বাচন নিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের জামায়াত মনোনীত এই প্রার্থী আরো বলেন, “জামায়াতে ইসলামীর প্রতি অকুন্ঠ ভালবাসা ও সমর্থন ঈর্ষণীয়ভাবে বেড়ে চলছে। তাই জামায়াতের নেতাকর্মীদের আজ সগৌরবে দলীয় পরিচয় প্রদান করতে হবে। আগামী জাতীয় সংসদসহ উপজেলা ও ইউনিয়ন পরিষদের সকল নির্বাচনে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রার্থী দেয়া হবে।”

আশুগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর শাহজাহান ভূঁইয়ার সভাপতিত্বে ও সেক্রেটারি ইঞ্জিনিয়ার নাঈমুর রহমানের সঞ্চালনায় ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে, বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, জেলা শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মো. রোকন উদ্দিন, বিশিষ্ট ইসলামী স্কলার মাওলানা মাহবুবুর রহমান, আশুগঞ্জ উপজেলা যুব ফোরামের সাধারণ সম্পাদক ডেন্টিস্ট খালেদ মোছান্নাহ, আশুগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক, জাহিদুল হক জাবেদ মুন্সী ও ইসলামী ছাত্রশিবিরের  সাবেক জেলা সভাপতি আতিকুল ইসলাম ভূঁইয়া প্রমুখ।

এছাড়াও, অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর আশুগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা অংশ নেন।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  রাজনীতি   মানুষ   নির্বাচন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close