প্রকাশ: রবিবার, ৮ জুন, ২০২৫, ৬:৩৫ পিএম আপডেট: ০৮.০৬.২০২৫ ৬:৪৫ PM

শহীদ পরিবার ও সুবিধাবঞ্চিতদের সম্মানে গরু কোরবানি ও ঈদ উপহার বিতরণ
লক্ষ্মীপুরের রামগঞ্জে জুলাই আন্দোলনে শহীদদের সম্মানে গরু কুরবানি ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
তুরস্ক ভিত্তিক সংগঠন হিউম্যাটেরিয়ান রিলিফ ফাউন্ডেশন ও সোয়াব এর সহযোগিতায় এবং জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) স্থানীয় সংগঠক ও শুভাকাঙ্ক্ষীদের অনুদানে শহীদ পরিবার ও সুবিধাবঞ্চিতদের সম্মানে ১৪টি গরু কোরবানি দেওয়া হয়।
সকাল থেকে শতাধিক মানুষের কর্মযজ্ঞে উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয় এক হাজার পরিবারের মাঝে। গরু জবাইয়ের সময় রামগঞ্জের জুলাই আন্দোলনে নিহত ৬ জন শহীদ পরিবার উপস্থিত ছিলেন। গরু মাংস ছাড়াও ঈদ উপহার সামগ্রীতে রয়েছে আটা, আলু, সয়াবিন তেল।
এই সময়, এনসিপির যুগ্ম আহবায়ক মাহবুব আলমের প্রত্যেক তত্ত্বাবধানে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংগঠক কাওসার হাবিব এবং রামগঞ্জ উপজেলার এনসিপির নেতৃবৃন্দ।